খুলে দেওয়া হল রাইস টিউব, কালই বাড়ি ফিরছেন বুদ্ধবাবু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুলে দেওয়া হল রাইস টিউব। নিজেই খেতে পারছেন ফল। যদিও নন ইনভেসিভ ভেন্টিলেটরের (বাইপ্যাপ) সাপোর্ট থেকে তাঁকে সরানো হচ্ছে না। শুধুমাত্র ক্যথেটর সরানো হয়েছে। বলা যেতে পারে আগের থেকে অনেকটাই সুস্থ বুদ্ধবাবু। এবার শুধু বাড়ি ফেরার তাড়া তাঁর।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশকে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপের।

খুলে দেওয়া হল রাইস টিউব, আগামীকাল হাসপাতাল থেকে বুদ্ধবাবুকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন, তাঁর চিকিৎসকরা। তবে ঘরে ফিরলেও ,তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর ফিজিওথেরাপি শুরু হয়েছে। হাসপাতালে বসে প্রতিদিন খবরের কাগজ পড়ে শোনানো হচ্ছে তাঁকে।

কোথায় কি ঘটছে,হাসপাতাল থেকেই তার খবর রাখছেন তিনি। গত কয়েকদিনের তুলনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। স্বাভাবিক রয়েছে রক্তচাপ, পালসরেট। কিডনি, হৃদযন্ত্র সমেত শরীরের অনান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে।

খুলে দেওয়া হল রাইস টিউব, উল্লেখ্য বুধবার শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । ভর্তির সময় বুদ্ধদেবের অক্সিজেন স্যাচুরেশন ছিল ৭০ শতাংশের কাছাকাছি। বৃহস্পতিবার সেই মাত্রা ঘোরাফেরা করছে ৯২ থেকে ৯৫-এর মধ্যে। শুক্রবার সেই পরিমাণ ছিল ৯৬।

১০০ শতাংশের কাছাকাছি থাকলে এই মাত্রা স্বাভাবিক বলে মনে করা হয়। বেশ কিছুদিন আগেও তাঁকে দক্ষিন কলকাতার উডল্যাণ্ড হাসপাতালেই ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্টের কারনে। সেবার মাত্র ৩ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। চিকিৎসকরা তখন জানিয়েছেন নিউমোনিয়ার সংক্রমন প্রায় কমে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন