রাজ্য পুলিশকে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাজ্য পুলিশকে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপের। তার পাশাপাশি নিশানা করলেন, মুখ্যমন্ত্রীকেও। রবিবার সকালেই রায়গঞ্জের মোহনবাটি এলাকায়, চায়ে পে চার্চায় যোগদেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বিজেপি নেতা সায়ন্তন বসু,জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি-সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ বেসুরো রাজীব, অস্বস্তি বাড়তেই বৈঠকে বসছে তৃণমূলের শীর্ষনেতৃত্ব

এদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি, নাড্ডার কনভয়ে হামলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির পোস্ট, সমস্তটা নিয়েই রাজ্যসরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকেও। নাড্ডার কনভয় হামলা প্রসঙ্গে এদিন তিনি বলেন, “কেউ যদি দেখতে না পান কে আক্রমণ করেছে, সেটা তাঁর দোষ।

বাংলার মানুষের চোখ পরিস্কার আছে, মাথাও পরিস্কার আছে। তাঁরা জানেন যে সেদিন কী হয়েছে।” আর তারপরেই বেনজির ভাবে পুলিশকে ‘নপুংসক’ বলে আক্রমণ করেন তিনি। রবীন্দ্রনাথের জন্মস্থান সংক্রান্ত পোস্ট ও বিতর্ক নিয়ে তিনি বলেন, “যাদের মানসম্মান নেই, তাঁদের আবার কথা।

রাজ্য পুলিশকে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপের। মুখ্যমন্ত্রীর দৌঁড়!” এছাড়াও এদিন তিনি রাজ্য সরকারের দিকে তোপ দেগে হুঁশিয়ারির সুরে বলেন, “ডিসেম্বরের পর শুরু হবে পালটা মার।” আর এই কথাতেি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন