বেসুরো রাজীব, অস্বস্তি বাড়তেই বৈঠকে বসছে তৃণমূলের শীর্ষনেতৃত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বেসুরো রাজীব, শুভেন্দুর পর এবার রাজীব। ২১ শে বিধানসভার আগেই একে একে বেসুরো একাধিক তৃণমূল নেতৃত্ব। সূত্রে খবর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই বনমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল। রবিবার দুপুরেই দক্ষিণ কলকাতার একটি বাড়িতে বৈঠক হওয়ার কথা রয়েছে। দিনকয়েক আগেই টালিগঞ্জের একটি অরাজনৈতিক সভায় প্রথমবার মুখ খুলে বনমন্ত্রী বলেন, স্তাবকতা না করলে কিছুই হয় না বলে, দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ ভুয়ো টিভি রেটিং মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির শীর্ষ কর্তা।

এছাড়াও শ্রীরামপুরের একটি সভাতে উপস্থিত হয়ে, শ্রীরামকৃষ্ণের বাণীকে হাতিয়ার করে তিনি এদিন বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে বাধা পেলে অন্য অনেক পথই খোলা। আর তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যেই রাজনৈতিক স্তরে আবারও ঝড় ওঠে। নাম না করেই,হয় জল, নয় জঙ্গল, আর না হলে বিজেপিতে জায়গা রয়েছে বলে ফেসবুক পোস্টে মন্ত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক।

বেসুরো রাজীব, ফলে বিধানসভা নির্বাচনের আগেই শাসকদের গোষ্ঠীকোন্দলের জেরেই স্বাভাবিক ভাবেই বিজেপিকে অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এই অশান্তি মেটাতেই আলোচনার মাধ্যমে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশান্তি মেটানোর চেষ্টায় বসতে চায় ঘাসফুল শিবির। সূত্রে খবর, বৈঠকে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষনেতৃত্ব। থাকতে পারেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত