ভুয়ো টিভি রেটিং মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির শীর্ষ কর্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো টিভি রেটিং মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির শীর্ষ কর্তা। টেলিভিশনের জনপ্রিয়তা বিচার করার অন্যতম প্রধান মাধ্যম হল টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি। এই মাপকাঠির সাহায্যেই বিচার করা হয় কোন চ্যানেলের কত জনপ্রিয়তা। কিন্তু এই টিআরপি রেটিং নিয়ে কিছুদিন আগেই ওঠে জালিয়াতির অভিযোগ।

আরও পড়ুনঃমুকুলের নামেও পড়ল পোস্টার! অনুগামীরা দাদাকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চায়…

অক্টোবরের প্রথমদিকে রিপাবলিক টিভি সহ বেশ কিছু চ্যানেলের বিরুদ্ধে রেটিং বাড়িয়ে ভুয়ো রেটিং দেখানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে জালিয়াতির মামলা রুজু করে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই সেই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এবার তার গ্রেফতার করলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে। প্রসঙ্গত কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন জমা করে রিপাবলিক টিভি।

যার একটিতে রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী মহারাষ্ট্র পুলিশের এক সিনিয়র অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। অন্যটিতে দাবি করা হয় সমস্ত রিপাবলিক কর্মীকে দিতে হবে পুলিশি নিরাপত্তা।গত সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সওয়াল শোনার পর দুটি আবেদনই খারিজ করে দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। মহারাষ্ট্র পুলিশের ডিজি এবং মুম্বইয়ের পুলিশ কমিশনারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল রিপাবলিক টিভি।

ভুয়ো টিভি রেটিং মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির শীর্ষ কর্তা। আবেদন করা হয়েছিল, চ্যানেলের সঙ্গে যুক্ত কাউকে যেন মুম্বই পুলিশ গ্রেফতার না করে। কিন্তু আদালত তা গ্রহণ করেনি। তারপর এক সপ্তাহের মাথায় সিইওকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর