নজরবন্দি ব্যুরোঃ প্রায় তিন বছর হতে চলল বিরাট কোহলির সেঞ্চুরি নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে তিনি বিশ্রাম নিয়েছিলেন। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলবেন না বলে বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন কোহলি। আর এই নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ মামলায় বিরাট ধাক্কা খেল রাজ্য, বড় ঘোষণা আদালতের


তিনি বলেন, টি-২০ ক্রিকেট ছোট ফরম্যাট। এই ফরম্যাটে মন ও শরীরে সেভাবে প্রভাব পড়ার কথা নয়। টেস্ট, ওয়ানডে অনেক বেশি পরিশ্রমের। তা হলে টি-২০ ক্রিকেটে দেশের হয়ে খেলার সময় বিশ্রামের প্রয়োজন কী! কই বিরাট কোহলি, রোহিত শর্মারা আইপিএলের সময় তো বিশ্রাম নেন না। তা হলে দেশর জার্সিতে খেলার সময় কেন বিশ্রাম নেন!

অপর দিকে সুত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না বিরাট। কারণ হিসেবে বলা হয়েছে কোহলির নাকি এবার কুঁচকিতে চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে কুঁচকিতে চোট পান কোহলি। তবে ফিল্ডিং নাকি ব্যাটিংয়ের সময় চোট পান তিনি, তা স্পষ্ট নয়। তবে এই চোটের কারণেই সোমবার অপশনাল প্র্যাকটিসেও যোগ দেননি তিনি।



বিরাটের ছুটি চাওয়া নিয়ে ক্ষুব্ধ গাভাস্কার, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না বিরাট!

তাই মনে করা হচ্ছে মঙ্গলবার স্টোকস বাহিনীর বিরুদ্ধে হয়তো তাঁকে দলে রাখা হবে না। এমনিতেই লাগাতার ব্যর্থ বিরাট। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও ঝুলিতে রান নেই তাঁর। এমনকী তাঁকে প্রথম একাদশে খেলানোর জন্য ফর্মে থাকা ক্রিকেটারকেও বসাতে পিছু পা হয়নি টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে তাই ক্রিকেট দুনিয়ায় গুঞ্জন, চোটের ‘অজুহাতে’ই হয়তোই দল থেকে বাদ দেওয়া হতে পারে কোহলিকে।







