ভোটের পরেও জারি হিংসা, রাতভর গুলি-বোমাবাজিতে রণক্ষেত্র নৈহাটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের পরেও জারি হিংসা, রাতভর গুলি-বোমাবাজিতে রণক্ষেত্র নৈহাটি করোনা কাল এবং নির্বাচন দুই নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি নাগালের বাইরে বাংলার। এখনো বাকি দুই দফার নির্বাচন। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ, বোমাবাজির চিত্র ফুটে উঠছে। করোনা কালে প্রচারে নিষেধাজ্ঞা এনেছে কমিশন। তবুও একাধিক জায়গায় জারি রয়েছে হিংসার বাতাবরণ। ভোট উৎসবের পরেও হিংসা জারি নৈহাটিতে।

আরও পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে, উদ্ধার একাধিক, আশঙ্কা ভেতরে আরও ৪-৫ জনের থাকার।

গতকাল রাতে নৈহাটির বিজয়নগর এলাকায় ব্যাপক বোমাবাজি এবং গুলির ঘটনা ঘটে। এলাকা বাসীদের মতে নির্বাচনের পর এলাকায় সন্ত্রাস করছে তৃণমূল বিজেপি। স্থানীয় সূত্রের খবর, শুধু বিজয়নগর নয়, রাতভর বোমাবাজি চলেছে নৈহাটির আরো একাধিক জায়গায়। তারা আরো অভিযোগ করেছেন, ঘটনা স্থলে পুলিশ বাহিনী এসে পৌঁছলেও কার্যত নিষ্ক্রিয় ছিলেন তাঁরা।

তাঁদের সামনেই চলে গুলি। ঘটনায় দুই পক্ষের মোট ১০ জন আহত হয়েছেন বলেই খবর। বিজয়নগরে গুলি বোমা বাজির পাশাপশি, গোটা নৈহাটি জুড়েই গতকাল রাতে চলেছে তাণ্ডব। রাত্রি ২.৩০ -৩ তে নাগাদ বোমাবাজির শব্দ পান সাহেব কলোনি, নৈহাটি স্টেশন চত্বরের স্থানীয় মানুষ।

ভোটের পরেও জারি হিংসা, রাতভর গুলি-বোমাবাজিতে রণক্ষেত্র নৈহাটি। তাঁদের অভিযোগ রাতভর প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চলেছে কাল। সমগ্র ঘটনায় এলাকা বাসী বারবার স্থানীয় বিজেপি তৃণমূল সংঘর্ষ কেই দায়ী করেছেন। অপরদিকে বিজেপির কর্মীদের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, তাঁদের ১০-১২ জনের বাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত