নজরবন্দি ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে, উদ্ধার ৩, আশঙ্কা ভেতরে আরও ৪-৫ জনের থাকার। করোনা কাল এবং নির্বাচন দুই নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি নাগালের বাইরে বাংলার। এখনো বাকি দুই দফার নির্বাচন। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ, বোমাবাজির চিত্র ফুটে উঠছে। করোনা কালে প্রচারে নিষেধাজ্ঞা এনেছে কমিশন। তবুও একাধিক জায়গায় জারি রয়েছে হিংসার বাতাবরণ।
আরও পড়ুনঃ রাজ্যে কমপক্ষে ১০ দিনের জন্যে লকডাউন, গুছিয়ে নিতে সময় চাই চিকিৎসকদের।


এই পরিস্থিতিতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো ভাঙড়। সূত্রের খবর ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার সকালে এই বিস্ফোরণ ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয়েছে তিনজনকে।
ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে, উদ্ধার ৩, আশঙ্কা ভেতরে আরও ৪-৫ জনের থাকার। বিস্ফোরণের ভয়াবহতায় আতঙ্কিত এলাকাবাসী দাবি করেছেন ওই কারখানা বন্ধের। তাঁদের দাবী, “আমাদের একটাই দাবি এই বেআইনি কারখানাগুলো এবার বন্ধ হোক। এখানে সারাক্ষণ এত দূষণ বাড়ির বাচ্চা, বুড়োরা বাইরে বেরোনোর সাহস পায় না। বিকট গন্ধ। ছাই উড়ে আসে সবসময়। সঙ্গে মেশিন চলায় এমন বাজে শব্দ হয় টেকা যায় না এলাকায়।”
সূত্রের খবর, কলকাতায় যে তিন যুবক কে উদ্ধার করে আনা হয়েছে, তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, কারখানার ভেতরে বিস্ফোরণে রয়ে গিয়েছেন আরো ৪-৫ জন। ঘটনা স্থলে পৌঁছেছে ভাঙ্গড়ের পুলিশ। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।









