সন্দেশখালিতে নারী নির্যাতন, থানায় থানায় বিক্ষোভ বিজেপির

নারীদের ওপর অত্যাচার করত। ঘরের মেয়েদের টেনে নিয়ে যেত। রাত ১২ টা ১ টার কোন ঠিক নেই। মেয়েরা না গেলে, পুরুষদের তুলে নিয়ে যেত। শেখ শাহজাহানের দুই অনুগামীরা এরকম করত। এরকম নারী নির্যাতন যেন না হয়। আমরা শান্তি চাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত বেশ কিছুদিন ধরেই উতপ্ত সন্দেশখালি। এবার সেখানে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগের বিরুদ্ধে এবার সরব বিরোধী শিবির। নারী নির্যাতনের বিরুদ্ধে আজ পথে নেমেছে বিজেপি। এদিন জেলায় জেলায় বিক্ষোভ, চলছে থানা ঘেরাও কর্মসুচী। শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছে গ্রামবাসীরাও। বিশেষত মহিলারা ক্ষোভে ফেটে পড়েছেন।

সন্দেশখালিতে নারী নির্যাতন, থানায় থানায় বিক্ষোভ বিজেপির

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, ‘নিখোঁজ’ শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক

সন্দেশখালিকাণ্ডে একের পর চাঞ্চল্যকর মোড় আসছে। শনিবার দল থেকে বহিষ্কারের পরই রাতে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। গতকালই এক বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনায় নাম জড়াল সিপিএমের। নিখোঁজ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার আটক করা হল প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকারকে। শাহজাহান ও তাঁর দুই অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরা নানাভাবে অত্যাচার চালাত।

সন্দেশখালিতে নারী নির্যাতন, থানায় থানায় বিক্ষোভ বিজেপির

তিনজনকে গ্রেফতারির দাবিতে সরব হয় গ্রামবাসী। শিবু হাজরার একাধিক পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। শনিবার দলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উত্তম সর্দারকে ছয় বছরের জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হয়।গত কয়েকদিনে সন্দেশখালির সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা শাহজাহান ও তাঁর দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে সরব হয়। রণক্ষেত্র আকার নেয় সন্দেশখালি।

সন্দেশখালিতে নারী নির্যাতন, থানায় থানায় বিক্ষোভ বিজেপির
সন্দেশখালিতে নারী নির্যাতন, থানায় থানায় বিক্ষোভ বিজেপির

সন্দেশখালিতে নারী নির্যাতন, থানায় থানায় বিক্ষোভ বিজেপির

স্থানীয় এক মহিলা বলেন,”নারীদের ওপর অত্যাচার করত। ঘরের মেয়েদের টেনে নিয়ে যেত। রাত ১২ টা ১ টার কোন ঠিক নেই। মেয়েরা না গেলে, পুরুষদের তুলে নিয়ে যেত। শেখ শাহজাহানের দুই অনুগামীরা এরকম করত। এরকম নারী নির্যাতন যেন না হয়। আমরা শান্তি চাই।” উল্লেখ্য,আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রে খবর, তৃতীয়বার হাজিরা এড়ালে শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে তদন্তকারী আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর