সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, ‘নিখোঁজ’ শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক

গতকালই এক বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনায় নাম জড়াল সিপিএমের। নিখোঁজ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হল প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকারকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডে একের পর চাঞ্চল্যকর মোড় আসছে। শনিবার দল থেকে বহিষ্কারের পরই রাতে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। গতকালই এক বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনায় নাম জড়াল সিপিএমের। নিখোঁজ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার আটক করা হল প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকারকে (Ex CPM MLA Narapad Sarkar)

সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, 'নিখোঁজ' শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক

আরও পড়ুন: প্রেম দিবসে ভিলেন ‘বৃষ্টি’, বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

সূত্রে খবর, রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাঁশদ্রোণী থানার পুলিশ প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারের বাড়িতে গিয়ে বলেন, ‘বড়বাবু ডেকে পাঠিয়েছেন’। এরপর প্রাক্তন বিধায়ককে বাঁশদ্রোণী থানায় ডেকে পাঠানো হয়। সন্দেশখালিকাণ্ডে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ ১০০ জনেরও অধিক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, শিবু হাজরাকে খুনের চেষ্টা, মহিলাদের বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেওয়া, পুলিশকে হেনস্থার অভিযোগ হয়েছে। শাহজাহান (TMC Leader Sheikh Shahjahan) ঘনিষ্ঠ শিবু হাজরার অভিযোগ, তাঁর পোলট্রি ফার্মে ভাংচুরের ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন নিরাপদ সর্দার।

সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, 'নিখোঁজ' শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক
সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, ‘নিখোঁজ’ শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক

 

একমাসের বেশি সময় ধরে নিখোঁজ সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শাহজাহান শেখ। গত কয়েকদিনে স্থানীয় বাসিন্দা বিশেষ করে মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। তাঁদের অভিযোগ, শাহজাহান ও তাঁর দুই অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরা নানভাবে অত্যাচার চালাত। তিনজনকে গ্রেফতারির দাবিতে সরব হয় গ্রামবাসী। শিবু হাজরার একাধিক পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। শনিবার দলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উত্তম সর্দারকে ছয় বছরের জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, ‘নিখোঁজ’ শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক

সন্দেশখালিকাণ্ডে নাম জড়াল সিপিএমের, 'নিখোঁজ' শিবু হাজরার অভিযোগে আটক প্রাক্তন বিধায়ক

উল্লেখ্য,আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রে খবর, তৃতীয়বার হাজিরা এড়ালে শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে তদন্তকারী আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর