প্রেম দিবসে ভিলেন ‘বৃষ্টি’, বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

আগামী সপ্তাহেই একইদিনে সরস্বতী পুজো এবং ভ্যালেনটাইন্স ডে (Valentine's Day 2024)। ওইদিন কেমন থাকবে আবহাওয়া? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে। এই আবহে মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফেব্রুয়ারি শুরু হতেই আবহাওয়ার খামখেয়ালি শুরু হয়েছে। মাসের প্রথম ক’দিন আবহাওয়ার হালকা গরম ছিল। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম লাগছিল। গত কয়েকদিনে তাপমাত্রা সামান্য কমেছে। বিকেল থেকেই শীত শীত ভাব বোধ হচ্ছে। আগামী সপ্তাহেই একইদিনে সরস্বতী পুজো এবং ভ্যালেনটাইন্স ডে (Valentine’s Day 2024)। ওইদিন কেমন থাকবে আবহাওয়া? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে। এই আবহে মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস? কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

প্রেম দিবসে ভিলেন 'বৃষ্টি', বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

 

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ হতে পারে।

প্রেম দিবসে ভিলেন 'বৃষ্টি', বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে তাপমাত্রা ফের পারদ চড়তে শুরু করবে। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রেম দিবসে ভিলেন ‘বৃষ্টি’, বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

প্রেম দিবসে ভিলেন 'বৃষ্টি', বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে কুয়াশা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর