তৃতীয়বার শাহজাহানকে তলব ইডির, এবার হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেইসময় তাঁর বাড়িতে কেউ ছিল না। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতি মামলায় ফের সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এই নিয়ে তৃতীয়বার। এর আগে শাহজাহানকে দু’বার তলব করেছিল ইডি। দুবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সূত্রে খবর, তৃতীয়বার হাজিরা এড়ালে শেখ শাহজাহানের (TMC Leader Sheikh Shahjahan) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে তদন্তকারী আধিকারিকরা।

তৃতীয়বার শাহজাহানকে তলব ইডির, এবার হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির

আরও পড়ুন: তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়

ইডি সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আর আগে তৃণমূল নেতার দ্বিতীয় তলবে শাহজাহানের আইনজীবী চিঠি নিয়ে সিজিও কমপ্লেক্সে যায়। চিঠি মারফত শাহজাহান কেন্দ্রীয় এজেন্সির কাছে কিছুটা সময় চেয়েছিলেন। তবে সেই চিঠি ফিরিয়ে দেন আধিকারিকরা। শাহজাহানের আইনজীবীর দাবি, চিঠি না পড়েই ইডি ফেরত পাঠিয়ে দেয়।

তৃতীয়বার শাহজাহানকে তলব ইডির, এবার হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির
তৃতীয়বার শাহজাহানকে তলব ইডির, এবার হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেইসময় তাঁর বাড়িতে কেউ ছিল না। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা। এরপর কেটে গিয়েছে ৩৬ দিন। এখনও নিখোঁজ শেখ শাহজাহান। গত কয়েকদিনে সন্দেশখালির সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা শাহজাহান ও তাঁর দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে সরব হয়। রণক্ষেত্র আকার নেয় সন্দেশখালি।

তৃতীয়বার শাহজাহানকে তলব ইডির, এবার হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির

তৃতীয়বার শাহজাহানকে তলব ইডির, এবার হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির

দলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে শনিবার দুপুরে উত্তম সর্দারকে তৃণমূল থেকে সাসপেন্ড করার ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে উত্তম সর্দারের গ্রেফতারি নিয়ে পাল্টা শাসক দল তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েনি বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত