তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়

রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, 'আগামী ছ'বছরের জন্য তৃণমূল থেকে উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। দলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতারির দাবিতে সরব হয় স্থানীয় বাসিন্দারা। অবশেষে গ্রেফতার উত্তম সর্দার (Uttam Sardar  Arrested)। শনিবার দুপুরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই এদিন রাতে গ্রেফতার করা হল তাঁকে। আগামীকাল ধৃতকে আদালতে পেশ করা হবে বলে খবর।

তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়

আরও পড়ুন: অভিষেক-মমতার সঙ্গে বৈঠক, সব জল্পনা কাটিয়ে থেকে গেলেন দেব

শনিবার দুপুরেই উত্তম সর্দারকে তৃণমূল (TMC) থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক রেড রোডে ধর্না মঞ্চ থেকে বলেন, ‘আগামী ছ’বছরের জন্য তৃণমূল থেকে উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। দলের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজ্যের তিন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), রথীন ঘোষ ও সুজিত বসুর সঙ্গে তদন্ত কমিটিতে ছিলীন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী। সন্দেশখালির সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করা হয়। শনিবারই সেই রিপোর্ট দলের হাত তুলে দেওয়া হয়। এরপরই এদিন দুপুরে উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে, সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়
তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়

গত বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। প্রথমে শিবু হাজরার একটি পোলট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় উত্তম হাজরার অফিস। নৌকায় চেপে গ্রাম ছেড়ে পালান দুই নেতা। বৃহস্পতিবার হাতে লাঠি-বাঁশ নিয়ে রাস্তায় নেমে পড়েন গ্রামের মহিলারা। ঘেরাও করা হয় শেখ শাহজাহানের দুই অনুগামীর বাড়ি। শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক মহিলা। শুক্রবার শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হয়। মহিলাদের অভিযোগ, শিবু ও উত্তম নানাভাবে তাঁদের উপর অত্যাচার করত। তাঁদের স্বামী-সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হত। মহিলাদের রাত ১০ টা-১২ টার সময় মিছিল-মিটিংয়ে যেতে বলা হত।

তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়

তৃণমূল সাসপেন্ড করতেই গ্রেফতার উত্তম সর্দার, কয়েক ঘণ্টার ব্যবধানে সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেইসময় তাঁর বাড়িতে কেউ ছিল না। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা। এরপর কেটে গিয়েছে ৩৬ দিন। এখনও নিখোঁজ শেখ শাহজাহান। খোঁজ মেলেনি আরেক অনুগামী শিবু হাজরার। উত্তম সর্দারের পর তাঁদের সংক্রান্ত কোনও তথ্য কি পুলিশের হাতে আসবে, এনিয়ে প্রশ্ন উঠছে। এদিকে উত্তম সর্দারের গ্রেফতারি নিয়ে পাল্টা শাসক দল তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েনি বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত