গত কয়েকদিন বঙ্গ রাজনীতিতে লোকসভার নির্বাচন সংক্রান্ত সবচেয়ে বড় খবর ছিল ঘাটালে আর প্রার্থী হবেন না দেব। তারপরই জল্পনা শুরু হয় তাহলে কি রাজনীতি থেকে সন্যাস নিচ্ছেন দীপক অধিকারী ওরফে দেব? সোশ্যাল মিডিয়ায় দেবের বেশকিছু পোস্ট দেখে এমন জল্পনা তৈরি হয়েছিল। তাছাড়াও খুব ব্যক্তিগতস্তরে রাজনীতি করার চাও প্রকাশ করেছিলেন বাংলার নায়ক।
আরও পড়ুনঃ রাজ্যে নির্বাচন কমিশন,মার্চের শুরুতেই কি ভোটের দিনক্ষণ ঘোষণা?



বিরোধী দলগুলি এই নিয়ে নানান মন্তব্য করতে থাকে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাদের মুখোমুখি বৈঠকের পরেই সব জল্পনা এবং গুঞ্জন এর অবসান হলো। জানিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসেই আছেন দেব এবং প্রচন্য লোকসভা নির্বাচনে ঘাটালেরই প্রার্থী হচ্ছেন তিনি।



শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দেবের প্রথমে পৌঁছয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। গাড়ি থেকে নেমে ভিতরে চলে যান দেব। তার পরে ক্যামাক স্ট্রিটের ওই অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটে, তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। আর এই দুই জনের সঙ্গে বৈঠকের পরেই সব জল্পনার অবসান ঘটে।
অভিষেক-মমতার সঙ্গে বৈঠক, সব জল্পনা কাটিয়ে থেকে গেলেন দেব

তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই দাবি করা হয়, দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন। শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেবের বৈঠকের পর, দলের সেই বক্তব্যে সিলমোহর পড়েছে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠক সফল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন ৪৫ মিনিট বৈঠক করেন বাংলার নায়ক।







