শিয়রে লোকসভা নির্বাচন ২০২৪। সারা দেশ সহ এই রাজ্যেও শাসক – বিরোধী সব দলই জোরকদমে প্রচারে নেমে পড়েছে। এরই মধ্যে এই রাজ্যে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, আগামী ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ (Loksobha Election 2024)।



আরও পড়ুন : লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং
৪ থেকে ৬ মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে ৫ মার্চ সকাল সাড়ে ৯ টায়। ঐদিনই সাড়ে এগারোটায় জেলা শাসকদের সঙ্গেও রয়েছে বৈঠক।এরপর ৬ মার্চ সিইও, পুলিশের নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠক রয়েছে।



দুপুর ২ টো থেকে মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠকের কথা আছে কমিশনের ফুল বেঞ্চের। বিকেল চারটে থেকে সাংবাদিক বৈঠক রয়েছে। সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন( Election Commission )।

রাজ্যে নির্বাচন কমিশন,মার্চের শুরুতেই কি ভোটের দিনক্ষণ ঘোষণা?
বাংলার জন্য দায়িত্বে থাকছেন বিশেষ নির্বাচনী আধিকারিক ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ কুমার ব্যাস। সূত্রের খবর, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই এরাজ্যে আসতে পারেন তিনি। রাজ্যে এসেই প্রথমে জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।







