লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (2019 Loksabha Election) ব্যারাকপুর থেকেই প্রার্থী গিয়েছিলেন তিনি। ২০২২ সালে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ঘর ওয়াপসি করেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। গত নির্বাচনে বিজেপির টিকিটে লড়েছিলেন অর্জুন সিং। তারপর অনেক কিছু বদলে গিয়েছে। দলবদল করে এখন তিনি তৃণমূলে ফিরে এসেছেন। বিগত কিছু সময়ের মধ্যে নতুন করে তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দলের নেতার সঙ্গেই তরজায় জড়িয়েছেন। বিজেপি ছাড়লেও এখনও খাতায় কলমে তিনি সেই দলেরই সাংসদ। ২৪-এর ভোটে কি তৃণমূলের হয়ে ময়দানে নামবেন অর্জুন সিং (Arjun Singh)? টিকিট পাবেন কি? কী জানালেন ব্যারাকপুর সাংসদ।

লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং

আরও পড়ুন: ফিনিক্স হয়ে ফিরে আসছে শীত, উত্তুরে হাওয়ার জেরে কমবে পারদ, প্রেম দিবসে কেমন থাকবে আবহাওয়া?

সংসদের বাজেট অধিবেশন (Budget Session in Perliament) শেষ করে বৃহস্পতিবার রাতে কলকাতায় ফেরেন অর্জুন সিং। আসন্ন নির্বাচনে টিকিট পাবেন কিনা এই প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দেননি অর্জুন সিং। বলেন, সবটাই নির্ভর করছে দিদির কাছে। তাঁকে প্রশ্ন করা হয়, এবারে যদি আপনাকে টিকিট না দেওয়া হয়? এর উত্তরে খানিক হেসে অর্জুন সিং পাল্টা প্রশ্ন করেন, আমাকে কেন টিকিট দেবেন না। ভোটের টিকিট নিয়ে জল্পনা বজায় রাখলেও টিকিট যে পাবেন এই বিষয় সাংসদ এক প্রকার নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং
লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (2019 Loksabha Election) ব্যারাকপুর থেকেই প্রার্থী গিয়েছিলেন তিনি। দলবদল করলেও নিজের গড়ে জয়লাভ করা খুব একটা কঠিন ছিল না। ২০২২ সালে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ঘর ওয়াপসি করেন তিনি। দলে ফিরে এসেই দাবি করেছিলেন, মমতা বন্দোপাধ্যায় ছাড়া বাংলায় কেউ উন্নয়ন করতে পারবে না।

লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং

লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি? মুখ খুললেন অর্জুন সিং

সম্প্রতি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের (Somnath Shyam) সঙ্গে অর্জুন সিংয়ের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী খোদ জেলা সফরে গিয়ে কোর কমিটি তৈরি করে এসেছিলেন। এরপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং বলা যায়, দুপক্ষের দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। সোমনাথ শ্যাম দাবি করেছেন অর্জুন সিংকে যেন টিকিট না দেওয়া হয়। তাঁর কথায়, অর্জুন সিংয়ের ভাইপো ভিকি যাদব খুনের মামলায় জেলবন্দী। অর্জুন সিংয়ের বিরুদ্ধেও একাধিক খুনের মামলার চার্জশিট রয়েছে। তাই খুনী বা তাঁর পরিবারের কাউকে যেন টিকিট না দেওয়া হয় সেই দাবি জানিয়েছিলেন জগদ্দলের বিধায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন