কেরালায় সরকার ফেলার অভিযোগ কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বিজয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কেরালায় সরকার ফেলার অভিযোগ কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, কেরলে সরকারকে দুর্বল করতে ভাবমূর্তি নষ্ট করছে কেন্দ্রীয় সংস্থা। এমনটাই বিজয়নের। আর এই বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন তিনি। এদিন, শনিবার কান্নুরের জনসভা থেকে এমনটাই অভিযোগ করলেন সোনা পাচারকাণ্ডে কোণঠাসা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, “মনে হচ্ছে রাজ্য সরকারকে দুর্বল করার উদ্দেশেই কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি।

আরও পড়ুনঃ গলছে বরফ, রাজনাথ আসরে নামতেই আন্দোলন ছেড়ে আলোচনার পথে একাধিক কৃষক

আমরা ওদের তা করতে দেব না। রাজ্য সরকারের বিভিন্ন নীতি সংক্রান্ত সিদ্ধান্তে ওদের আর নাক গলাতে দেব না।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী পদটি সাংবিধানিক। তিনি কোনও দল নন, গোটা দেশের প্রধানমন্ত্রী। আশা করি তিনি সদর্থক উত্তরই দেবেন।” এছাড়াও এদিন, এনডিএ সরকারের আমলে বিরোধী নেতাদের কিভাবে হেনস্তা করেছে কেন্দ্রীয় সংস্থা গুলি, সেই তালিকাও তুলে ধরেছেন, প্রাক্তন মন্ত্রী পি চিদাম্বরম।

বিজয়নের অভিযোগ, বিভিন্ন মামলায় জড়িত নেতারা বিজেপি-তে যোগ দিলেই হঠাৎ করেই তাঁদের বিরুদ্ধে সব অভিযোগ দ্রুতই অদৃশ্য হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি বাংলার প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায় এবং কংগ্রেস নেতা নারায়ণ রানা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নামও উল্লেখ করেন।

কেরালায় সরকার ফেলার অভিযোগ কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, তিনি আরও বলেন, “আমার উদ্যোগেই সোনা পাচার কাণ্ডের অনুসন্ধানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং আমরা সবাই তা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু এখন পাচার নিয়ে তদন্ত হচ্ছে না, অন্য অনেক কিছু নিয়ে টানাটানি শুরু হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন