গলছে বরফ, রাজনাথ আসরে নামতেই আন্দোলন ছেড়ে আলোচনার পথে একাধিক কৃষক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : গলছে বরফ, দিল্লিতে কৃষক বিক্ষভ সামলাতে এবার ময়দানে নামলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সন্ধ্যে থেকেই দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর তাতে কিছুটা হলেও আশার আলো দেখছে মোদি সরকার। তবে দিল্লির সীমান্তে এখনও অব্যাহত কৃষক বিক্ষোভ।

আরও পড়ুনঃ বারংবার ভুয়ো তথ্য ট্যুইট, বন্ধ হল ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্টের লাইক ও কমেন্ট অপশন।

রবিবার দুপুরেই দিল্লি-জয়পুর সীমান্তে জমায়েত করতে শুরু করেন, কৃষকেরা। ট্রাক্টর নিয়ে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। আর তারই মাঝে শনিবার দিন থেকেই চিলিয়ার কাছে দিল্লি-নয়ডার রোড খালি করে দেন কৃষকেরা। তাদের কথায়, কেন্দ্র তাদের দাবি দাওয়া মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

তাই তাঁরা রাস্তা খালি করে দিলেন। ওইদিনই কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করে হরিয়ানার প্রোগেসিভ কৃষক সংগঠন। এমনকি এরপর নয়া কৃষি আন্দোলনের সমর্থণে চিঠিও দেন তাঁরা এরেরই তাদের একতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। উল্লেখ্য আন্দোলন সামাল দিতে এবার আসরে নেমেছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

গলছে বরফ, এদিন এই বৈঠক প্রসঙ্গে ভারতীয় কিষান ইউনিয়নের সম্পাদক ভানু প্রতাপ সিংহ জানান, “আমরা ১৮ দফা দাবি জানিয়েছি। উনি বলেছেন সমস্যা সমাধান না হওয়ার কিছু নেই। তবে প্রধানমন্ত্রী অনুমোদন লাগবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত