নজরবন্দি ব্যুরোঃ বারংবার ভুয়ো তথ্য ট্যুইট, প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার নির্বাচনে রিগিং তথ্য তুলে ধরছিলেন। সর্তকবার্তা দেওয়ার পরেও তিনি অনড় নিজের বক্তব্যে। ট্রাম্পের দাবি, নির্বাচনে জয় হয়েছে তারই। নিজের পরাজয় অস্বীকার করে তিনি নির্বাচনে রিগিং তথ্য তুলে ধরেছিলেন শুরু থেকেই। সেই কারণে ট্যুইটারের তরফে ট্রাম্পের ট্যুইট ফ্ল্যাগ করা হয়। এবার আরও বড় পদক্ষেপ নিল ট্যুইটার।
আরও পড়ুনঃ দলে থাকলে ক্ষোভ থাকে, আমার সাথে কাউকে জড়াবেন না! বার্তা দিলেন রাজীব।


বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের করা বিতর্কিত পোস্টগুলির লাইক, রিটুইট অপশন বন্ধ করেছে ট্যুইটার। শুধু তাই নয়, ওই সমস্ত ট্যুইট গুলির লিংকও শেয়ার করা যাচ্ছিল না। এবং সার্চ করার পরেও সেই সমস্ত ট্যুইট মিলছিল না বলে জানা গেছে। ট্যুইট গুলি লাইক বা রিট্যুইট করতে গেলে ওয়ার্নিং দেওয়ায় হচ্ছে সংস্থার তরফে। সংস্থা তরফে জানানো হয়েছে, ভুলবশত ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটের অপশন গুলি বন্ধ হয়ে গেছে। পুনরায় তা চালু করে দেওয়া বলে জানিয়েছে সংস্থা।
কিন্তু ট্যুইটারের তরফে বলা হয়েছে, মিথ্যে তত্ত্ব পোস্ট করলে সে ক্ষেত্রে সতর্ক করা হবে। এবং সে ক্ষেত্রে টুইটকে ফ্ল্যাগও করা হবে। ওই সমস্ত ট্যুইট রিট্যুইট করতে চাইলেও সতর্ক করবে মাইক্রো ব্লগিং সাইটটি। প্রসঙ্গত, সে দেশের নির্বাচবের সময়কাল থেকেই ট্রাম্পের ট্যুইট ফ্যাগ করা শুরু করেছে ট্যুইটার। নির্বাচনে জয়লাভ করে আমেরিকার মসনদ দখল করেছে জো বিডেন। আর কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তিনি দেশের দায়িত্ব নিতে চলেছেন।
বারংবার ভুয়ো তথ্য ট্যুইট, কিন্তু এখনও নিজের পরাজয় মানতে নারাজ ট্রাম্প। তিনি সুপ্রিমকোর্টে মামলাও দায়ের করেন। শুক্রবার সুপ্রিমকোর্টের রায়ও তার বিপক্ষে। ডোনাল্ড ট্রাম্প, এই বিষয়ে আদালতের মতামত নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, নির্বাচনী জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের ভূমিকা কার্যত শূন্য। বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের এই এই টুইটটিও ফ্ল্যাগ করা হয়েছে ট্যুইটারের তরফে।









