বিশ্বজুড়ে টিকার সঙ্কট! কি অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববাসী?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে টিকার সঙ্কট! বিগত প্রায় দেড় বছরের বেশি সময় গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে নোবেল করোনাভাইরাস। এই করোনাভাইরাস গোটা বিশ্বে কোন কোন দেশে তৃতীয় ওয়েব কোন দেশের চতুর্থ ওয়েব পার করেছে।

এই করোনা মহামারী থেকে বাঁচতে এই মুহূর্তে বিশ্ববাসীর কাছে প্রধান অস্ত্র টিকা। কিন্তু এইটা নিয়েই চলছে বিশ্বব্যাপী হাহাকার। বিশ্বের প্রায় সব দেশেই পর্যাপ্ত টিকার সংকট। আর এটা নিয়েই উদ্বেগের কথা শোনালো রাষ্ট্রপুঞ্জ । বিশেষজ্ঞরা মনে করছেন গোটা বিশ্বে ৭০ শতাংশ মানুষের টিকাকরণ করা খুব দরকার। কিন্তু পরিসংখ্যান বলছে বিশ্বে এখন পর্যন্ত মাত্র ২৫.৪ শতাংশ মানুষ টিকার প্রথম পেয়েছেন।

আরও পড়ুনঃ #khela_noy_chakri_chai : দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করুন, রাজ্যকে তোপ দিলীপের।

সামগ্রিকভাবে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৩৪৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে দৈনিক টিকাকরণের গড় ২.২৯ কোটি। টিকাকরণ নিয়ে বিশ্ববাসীর কাছে সবচেয়ে বড় সমস্যা গরিব দেশ গুলির টিকাকরণ। কারণ গরীব দেশ গুলি টিকা করনের জন্য তাকিয়ে থাকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর দিকে। কিন্তু সমস্যা উন্নয়ন এবং উন্নতশীল দেশগুলির ক্ষেত্রেও নিজের দেশের মানুষদের টিকাকরণ টিকার অভাবে সঠিকভাবে করা যাচ্ছে না।

বিশ্বজুড়ে টিকার সঙ্কট! কি অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববাসী?

আর এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। যা নিয়ে দু’দিন আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থা। অপর দিকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে টিকাকরণে শীর্ষে রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৮ কোটির কিছু বেশি মানুষ। একটি ডোজ পেয়েছে দেশের ৩৫ শতাংশের বেশি মানুষ।

সেখানে দুটি ডোজ পেয়েছেন মাত্র ৫ শতাংশ মানুষ। অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৩ কোটির বেশি মানুষ। আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেথানে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন সাড়ে ১১ কোটির বেশি মানুষ।

বিশ্বজুড়ে টিকার সঙ্কট!
বিশ্বজুড়ে টিকার সঙ্কট!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর