#khela_noy_chakri_chai : দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করুন, রাজ্যকে তোপ দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ #khela_noy_chakri_chai : দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করুন, সরকারি শূন্যপদের তালিকা প্রকাশের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিগত কয়েক বছর ধরেই নিয়োগ ইস্যুতে বিরোধীদের কাঠগড়ায় রাজ্য সরকার। অভিযোগ গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। বিধানসভা নির্বাচনের আগে সেসবের আঁচ পান মুখ্যমন্ত্রী। নির্বাচনী জনসভায় ঘোষণা করেন, সরকারে এসে সমাধান করবেন নিয়োগ সমস্যার।

আরও পড়ুনঃ ২০২০-র পর এই প্রথম, সামনা-সামনি বৈঠকে বসলো মোদি-ক্যাবিনেট

যেমন বলেছিলেন সেই মত একাধিক পদক্ষেপও গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। বলদ করা হয়েছে শিক্ষামন্ত্রীরও। পার্থ চট্টোপাধ্যায় কে সরিয়ে শিক্ষামন্ত্রীর পদে বসানো হয়েছে ব্রাত্য বসুকে। ব্রাত্য বসু ঘোষণা করেছেন এবার থেকে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে সাথে হলে প্রাথমিকের টেট। নিয়োগ হবে স্বচ্ছতার সাথে। পাশাপশি ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়িয়েছেন ৩ মাস।

বর্ধিত ষষ্ঠ বেতন কমিশন অনান্য কাজের সাথেই খতিয়ে দেখবে কোন সরকারি দফতরে কত শূন্যপদ রয়েছে। কত নীয়োগ প্রয়োজন। সেসবের মাঝেই চলছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক নিয়োগের প্রস্তুতি। আদালতের চক্করে বারংবার থমকে যাও নিয়োগে গতি এসেছে অবশেষে। তবে এখনও জট কাটেনি মামলার। এদিকে সব নিয়োগ ইস্যুকে সামনে রেখে বিজেপি রাজ্য সভাপতি দাবি করলেন, দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করুন মুখ্যমন্ত্রী।

দিলীপ ঘোষের দাবি, দ্রুত প্রকাশ হোক কোন দফতরে কত শূন্যপদ রয়েছে সেই তালিকা। তাঁর কথায়, ‘ক্লার্ক এবং আইসিডিএস মেন্সের রেজাল্ট অবিলম্বে প্রকাশ করুক সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদের তালিকা প্রকাশ করে জানানো হোক কেন নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ। খেলায় মগ্ন সরকারের কাছে রাজ্যের ভবিষ্যৎ গৌণ। মৌন সরকারের উচিত দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করা।’ এর সাথে দিলীপ একটি হ্যাসট্যাগ যোগ করেন ট্যুইটারে, #khela_noy_chakri_chai !

#khela_noy_chakri_chai : দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করুন, রাজ্যকে তোপ দিলীপের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত