২০২০-র পর এই প্রথম, সামনা-সামনি বৈঠকে বসলো মোদি-ক্যাবিনেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২০-র পর এই প্রথম, এক বছর পেরিয়ে প্রথম বার সামনা-সামনি সশরীরে বৈঠকে বসেছে মোদির মন্ত্রীসভা। করোনা কারণে ২০২০ সালের এপ্রিল মাসে শেষ বার সশরীরে বৈঠকে এসেছিলেন মোদি ক্যাবিনেটের মন্ত্রীরা।

আরও পড়ুনঃ পাখির চোখ দিল্লি, ২১-এ জুলাই দেশের রাজধানীও শুনবে ‘বাংলার মেয়ে’র কথা

তার পর বদলে গিয়েছে একাধিক রাজনৈতিক সমীকরণ। সম্প্রসারণ আর রদবদল হয়েছে মোদি ক্যাবিনেটে। বাদ গিয়েছে একাধিক পুরানো মুখ। তাঁদের জায়গায় দায়িত্ব পেয়েছেন একঝাঁক নতুন মুখেরা। প্রথম বার মন্ত্রী হয়েও কেউ কেউ স্থান করে নিয়েছেন মোদি ঘনিষ্ঠ মহলে।

তার পরেই নয়া মন্ত্রিসভা নিয়ে আজ বছর পেরিয়ে আমনে সামনে বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। আজ সকাল ১১ টা থেকেই শুরু হয়েছে সশরীরের মিটিং। এর আগেও প্রতি সপ্তাহে এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণের হেতু নিয়ম করে বসেছে মন্ত্রিসভা। বৈঠক হয়েছে ভার্চুয়ালি।

২০২০-র পর এই প্রথম, ভার্চুয়ালি বৈঠক ছেড়ে সামনা সামনি মুদ্দা ওঠাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। 

২০২০-র পর এই প্রথম, সামনা-সামনি বৈঠকে বসলো মোদি-ক্যাবিনেট
২০২০-র পর এই প্রথম, সামনা-সামনি বৈঠকে বসলো মোদি-ক্যাবিনেট

তবে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা পার করার পর আজ প্রথম সামনা-সামনি চেয়ারে বসে মুদ্দায় মত প্রকাশ করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সূত্রের খবর প্রথম ধাপের বৈঠক শেষ হওয়ার পরে বিকেল ৪ টে নাগাদ ফের ভার্চুয়ালি বৈঠক করবেন নমো। ওয়াকিবহাল মহল মোদির তড়িঘড়ি মন্ত্রিসভা রদবদলের কারণ হিসেবে ২৪ এর আগে দলের খোল নালচে পালটে ভিত আরো শক্ত  করার কারণকেই দেখেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত