পাখির চোখ দিল্লি, ২১-এ জুলাই দেশের রাজধানীও শুনবে ‘বাংলার মেয়ে’র কথা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাখির চোখ দিল্লি, আর সেই কারণে একে একে পরিকল্পনা মতো এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। কাজে কাজেই দূরত্ব কমছে দিল্লি-বাংলার। এ রাজ্যে মোদি রথ থামিয়ে দেওয়ার পর দেশের সব অ-বিজেপি দলগুলি প্রশংসা করেছে মমতার।

আরও পড়ুনঃ কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, কাঁওয়াড় যাত্রা নিয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট

২৪ এর লড়াইয়ে মোদি বিরোধী মুখ হিসেবে মমতার নাম উঠে এসেছে একাধিক বার। অন্য দলের নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকেও বসছেন মমতার স্ট্র্যাটেজি প্রস্তুতকারক প্রশান্ত কিশোর। অনেকেই মনে করছেন মোদি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করে মমতার জমি তৈরি করছেন পিকে।

তার মধ্যেই নয়া চাল চেলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ দিল্লি, আর তার তোড়জোড় শুরু হয়েছে বাংলাতেও। তৃণমূলের সূচনার পর প্রথম বার দিল্লিও শুনবে মমতার বক্তব্য। করোনা কালে সামাজিক ভাবে ২১-এ জুলাই শহিদ দিবস পালন করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

আর সেই কারণেই ঠিক হয়েছে গতবারের মতোই হবে ভার্চুয়ালি বৈঠক। আর তাতে প্রতিবারের মতোই প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ এর পর থেকে তৃণমূলের শহিদ দিবস হয়ে উঠেছে দলের প্রধান অনুষ্ঠান। এবার করোনা কালের কারণে কালীঘাটে মুখ্যমন্ত্রী এবং কয়েকজন প্রথম সারির নেতার উপস্থিতিতে পালিত হবে শহিদ দিবস।

পাখির চোখ দিল্লি, বক্তৃতা দিয়েই রাজধানীতে ঢুকছেন মমতা।

পাখির চোখ দিল্লি, ২১-এ জুলাই দেশের রাজধানীও শুনবে 'বাংলার মেয়ে'র কথা
পাখির চোখ দিল্লি, ২১-এ জুলাই দেশের রাজধানীও শুনবে ‘বাংলার মেয়ে’র কথা

বাকি সকলের জন্য রাজ্যের সব বুথে বুথে সম্প্রচারিত হবে সেই অনুষ্ঠান। তবে এবার অনুষ্ঠানের সঙ্গে যোগ হচ্ছে নতুন মাত্রা। তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর এই প্রথম শহিদ দিবস পালন করছে তৃণমূল। এবার পাখির চোখ দিল্লি,আর তাই দিল্লির বুকেও শোনা যাবে বাংলার মেয়ের কথা।

দলীয় সূত্রের খবর, ২১ এ জুলাই সাউথ অ্যাভিনিউতে দলের পার্টি অফিসের বাইরে পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। সুখেন্দুশেখর রায় এই প্রসঙ্গে জানিয়েছেন ১৯ জুলাই থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ায় তৃণমূলের লোকসভার-রাজ্যসভার সাংসদরা থাকবেন সেখানেই। তাছাড়া দিল্লির বুকেও আছে ঘাসফুল শিবিরের সমর্থক। সেই কারণেই এবার বাংলার সকলের মানুষের সঙ্গে বসেই রাজধানীর অনুরাগীরা শুনবেন বাংলার মেয়ের কথা।

সূত্রের খবর দিল্লি ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যেও সম্প্রচারিত হবে ২১ তারিখের মমতা-ভাষণ। তৃণমূলের প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত কখনো এই পরিকল্পনা নেয়নি দল। তবে ২৪ এর দোরগড়ায় এসে মমতা সরকারের এই পরিকল্পনাকে ওয়াকিবহাল মহল মনে করছে, রাজধানীর বুকে বাংলার কথা বলে নিজের জায়গা স্পস্ট করতে চাইছেন দলনেত্রী। বুঝিয়ে দিতে চাইছেন বাংলার মতোই ২৪ এর লড়াইয়ে মোদি-শাহকে কড়া টক্কর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন