কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, কাঁওয়াড় যাত্রা নিয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, করোনা কেল অনুমতি দিয়েছে কাঁওয়াড় যাত্রায়। আর তাতেই রিতীমত হতবাক সুপ্রিম কোর্ট নোটিস দিয়েছে যোগী রাজ্যকে। করোনার প্রথম আর দ্বিতীয় ঢেউয়ের মাঝেই করোনা কালকে পাত্তা না দিয়েই কুম্ভ মেলায় অনুমতি দিয়েছিল উত্তরাখন্ড সরকার।

আরও পড়ুনঃ দিল্লি টু দিল্লি ভায়া বাংলা, দু’দিনের মাথায় লম্বা সফরে রাজধানী গেলেন দিলীপ

সেই নিয়ে এখনো চলছে বিতর্ক। করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই কুম্ভ মেলাকেই সুপার স্প্রেডার হিসেবে অ্যাখ্যা দিয়েছিল একাধিক মহল। দিনে দিনে সেই নিয়েই চলছে বিতর্ক। দিন কয়েক আগেই জানা গিয়েছে কুম্ভ মেলায় সাধুদের রিপোর্ট দিয়েছে যে ল্যাব, তারা নিজেদের কাজের হিসেব দেওয়ার চক্করে তৈরি করেছে ১ লাখ ভুয়ো রিপোর্ট।

কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, কাঁওয়াড় যাত্রায় অনুমতি দিয়েছে গতকাল। 

কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, কাঁওয়াড় যাত্রা নিয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট
কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, কাঁওয়াড় যাত্রা নিয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট

সঠিক তথ্য বিচারে জনে জনে ফোন করছে কেন্দ্রীয় কমিটি। কুম্ভের পর আর কাঁওয়াড় যাত্রা নিয়ে কোন রিস্ক নেয়নি উত্তরাখন্ড। দিন কয়েক আগেই বাতিল করেছে এই যাত্রা। তবে সেসব পাত্তা না দিয়েই কাঁওয়াড় যাত্রায় অনুমতি দিয়েছে যোগী প্রশাসন। এখনো দেশে নিয়ন্ত্রণে আসেনি করোনা।

দ্বিতীয় ঢেউ কিছুটা কমলেও নিয়ন্ত্রনে নেই পরিস্থিতি। দিনে দিনে প্রকাশ পাচ্ছে ডেল্টা, কাপ্পার মতো একাধিক ভ্যারিয়েন্টের কথা। তার সঙ্গেই আশঙ্কা তৃতীয় ঢেউ নিয়ে। এসবের মাঝেই কাঁওয়াড় যাত্রায় অনুমতি দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। গতকাল অনুমতি দানের পরেই আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে কারণ দর্শাতে বলে নোটিস গিয়েছে যোগী রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন