দিল্লি টু দিল্লি ভায়া বাংলা, দু’দিনের মাথায় লম্বা সফরে রাজধানী গেলেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি টু দিল্লি ভায়া বাংলা, বিজেপির রাজ্য সভাপতির রুটম্যাপ দেখে তেমনটাই বলছেন সাধারণ মানুষ। সোমবারে দিল্লিতে বৈঠক করেই ফিরেছিলেন রাজ্যে। গতকাল দলীয় বৈঠক করেছেন বর্ধমান-আসানসোলে। কোথাও মুখোমুখি হয়েছেন দলের গোষ্ঠী দ্বন্দ্বের।

আরও পড়ুনঃ বেটি পড়াচ্ছে বাংলা, কেন্দ্রের সমীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি মমতা সরকারের জামানায়

তো কোথাও উপস্থিত হননি কেন্দ্রে সাংসদ। সেসবের পাট চুকিয়ে আজ সকালে ফের দিল্লি পাড়ি দিয়েছেন ঘোষ মশায়। তাঁর এই দিল্লি থেকে ফিরেই ফের দিল্লি গমন দেখে অনেকেই বলছেন দিল্লি টু দিল্লি ভায়া বাংলা ঘুরছেন সাংসদ।

দিন কয়েক আগেই নাড্ডার জরুরি তলবে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট কারণ না জানা গেলেও মনে করা হয়েছিল ভোট পরবর্তী হিংসা, দলের ভেতরে ওঠা বিরূপ সুর আর সাংগঠনিক রদবদল নিয়েই হবে আলোচনা। সেই নিয়ে প্রকাশ্যে আলোচনা না হলেও জানা গিয়েছিল ভোটের পরে বাংলায় বদলেছে রাজনৈতিক সমীকরণ। দলের ভেতরে থেকে দলের ক্ষতি করছেন অনেকেই। সেসব নিয়েই আলোচনা হয়েছে নাড্ডা-দিলীপের। তবে ফিরে এসেই আবার তড়িঘড়ি রাজধানী গমনে শুরু হয়েছে জল্পনা।

দিল্লি টু দিল্লি ভায়া বাংলা, ১০ দিনের ট্যুরে রাজধানী গেলেন দিলীপ। 

দিল্লি টু দিল্লি ভায়া বাংলা, দু'দিনের মাথায় লম্বা সফরে রাজধানী গেলেন দিলীপ
দিল্লি টু দিল্লি ভায়া বাংলা, দু’দিনের মাথায় লম্বা সফরে রাজধানী গেলেন দিলীপ

দিল্লি গমনের আগেই সাংসদ নিজেই জানিয়েছেন ফিরবেন একেবারে অধিবেশন সেরেই। অর্থাৎ লম্বা সফরে রাজ্যের বাইরে গিয়েছেন ঘোষ মশায়। সূত্রের খবর টানা ১০ দিন দিল্লিতেই থাকবেন তিনি। তার মধ্যেই বৈঠক করবেন শীর্ষ নেতাদের সঙ্গে। গেরুয়া শিবির সূত্রের খবর দলের সাংগঠনিক রদবদলের পাশাপাশি তৃণমূল থেকে আসা নেতাদের নিয়ে কী করবে তাই নিয়ে সন্দিহান রাজ্য বিজেপি কমিটি।

তার মধ্যেই গতকাল দলীয় কোন্দলের মুখে পড়েছেন তিনি। আদি নেতাদের সম্মান মর্যাদা দেওয়ার কথা মাথায় ঘুরছে তাঁর। সব নিয়েই সমাধান সূত্র বের করবেন দিল্লি বসে। তার সঙ্গেই কানাঘুষো চলছে বিজেপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দলের সঙ্গে কাশ্মীর যেতেও পারেন খড়গপুরের সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন