নজরবন্দি ব্যুরোঃ ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই। দেশে সক্রিয় রোগী ৪ লক্ষ ছাড়াল, অক্টোবরের পর একদিনে প্রথমবার আক্রান্ত ৫৯,০০০। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গতকাল বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ৫৩ হাজার। শুক্রবার তা ছাড়িয়ে গেল ৫৯ হাজার। ২০২০ সালের ১৯ অক্টোবরের পর একদিনে এত বেশি মানুষ আক্রান্ত হননি এই মারণ ভাইরাসে।এই দৈনিক আক্রান্ত বৃদ্ধির জেরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ফেব্রুয়ারিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছিল দেড় লক্ষের আশপাশে।
আরও পড়ুনঃ মমতার নির্বাচনী কার্যালয়ের মালিক শুভেন্দুর এজেন্ট, আজব ঘটনার সাক্ষী নন্দীগ্রাম।


শুক্রবার ফের তা ৪ লক্ষ ছাড়িয়ে গেল। দেশে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই ১১১ জন। এ নিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে এই-দৈনিক সংক্রমনের সংখ্যা সবচেয়ে বেশি। এ ব্যাপারে রোজই নতুন নজির গড়ছে মহারাষ্ট্র। দেশের যখন এই রুপ অবস্থা তখন টিকা করণ খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে।
আগামী ১ এপ্রিল থেকে ৪৫বছরের ঊর্ধে সকলের করোনার টিকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই দেশে পাঁচ কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। অপরদিকে সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত কোভিশিল্ড-এর রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রায় ১০ হাজার সরকারি হাসপাতাল আর ২০ হাজার বেসরকারি হাসপাতাল থেকে চলছে করোনার এই টিকাকরণ। কিন্তু আমাদের রাজ্যের কোন কোন বেসরকারি হাসপাতালে হচ্ছে করোনার টিকা করণ? আসুন দেখেনি এক নজরেঃ
১) ডিসান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, কলকাতা। ২) নর্থ সিটি হসপিটাল অ্যান্ড নিউরো ইনস্টিটিউট প্রাইভেট, উল্টোডাঙা। ৩) নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। ৪) বি পি পোদ্দার হসপিটালস অ্যান্ড মেডিক্যাল রিসার্চ লিমিটেড, নিউ আলিপুর। ৫) বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা। ৬) নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। ৭) সঞ্জীবনী হাসপাতাল, উলুবেড়িয়া, হাওড়া। 8) শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, সেকেন্ড মাইল, সেবক রোড। ৯) রেণুকা আই ইনস্টিটিউট, ২৫/৩ ডাকবাংলো মোড়, যশোর রোড, বারাসত। ১০) রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। ১১) পিয়ারলেস হসপিটাল, পঞ্চসায়ের।









