নজরবন্দি ব্যুরোঃ সরকারি বা বেসরকারি, রাজ্যের কোন হাসপাতালে কত বেড খালি আছে? দেখে নিন করোনায় ভয়ার্ত বঙ্গবাসীর মনে প্রশ্ন এখন এটাই। কারণ যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে মহামারীর রূপ নিতে বেশি বাকি নেই করোনা ভাইরাসের। এই পরিস্থিতিতে কোন হাসপাতালে করোনার জন্যে সংরক্ষিত কটি বেড খালি আছে তা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার যাবতীয় তথ্য তুলেদিল সাধারণ মানুষের জন্যে।
আরও পড়ুনঃ রাজ্যে হানা দিল করোনার তৃতীয় মিউটেড স্ট্রেইন! কাজ করবে ভ্যাকসিন?


সরকারি বা বেসরকারি, রাজ্যের কোন হাসপাতালে কত বেড খালি আছে? দেখুন সরকারি হাসপাতালের তালিকা। জানুন কোথায় কত বেড খালি আছে। পাশাপাশি সরাসরি ভিডিও কলে চিকিৎসা পরিষেবা পেতে এখানে ক্লিক করুন






দেখুন বেসরকারি হাসপাতালের তালিকা। জানুন কোথায় কত বেড খালি আছে

অন্যদিকে করোনা আক্রান্তদের জন্যে হেল্প লাইন চালু করেছে রাজ্য সরকার। যে কোনও প্রয়োজনে রাজ্য স্বাস্থ্য দফতর ফোন করতে পারেন। নাম্বার হল, ১৮০০-৩১৩-৪৪৪-২২২। পাশাপাশি ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য চালু করা হয়েছে দু’টি নম্বর। রাজ্য ভিত্তিক আপৎকালীন নম্বরটি হল ০৩৩-৪০৯০-২৯২৯। আর কলকাতা পুরসভার নম্বর ০৩৩-২২১৯-৭২০২/২২৪১-১২৫৫
এদিকে করোনার তৃতীয় মিউটেড স্টেইন ঢুকে পরেছে রাজ্যে। কিন্তু এই তৃতীয় স্ট্রেইন কি? জানা গিয়েছে তৃতীয় স্টেইন হল করোনার প্রথম এবং দ্বিতীয় স্টেইন এর মিলিল সংস্করণ। এটি কতটা ক্ষতিকর এবং এর ওপরে আবিষ্কৃত ভ্যাকসিন কতটা কার্যকত হবে তা নিয়ে এখনও কোন তথ্য সামনে আসেনি। সুতরাং আপাতত জারি করা কোভিড বিধি মেনে চলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গতকাল রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ভেঙে দিয়েছে যাবতীয় রেকর্ড, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৩ হাজার ৪৯৬ জন। আজ করোনা কেড়ে নিল ৫৮ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭১০ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬১৬ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক।







