রাজ্যে হানা দিল করোনার তৃতীয় মিউটেড স্ট্রেইন! কাজ করবে ভ্যাকসিন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে হানা দিল করোনার তৃতীয় মিউটেড স্ট্রেইন! এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১১ হাজার ছুঁই ছুঁই। ভয়ানক সংক্রমণের আবহে নাভিশ্বাস উঠেছে স্বাস্থ্যকর্মীদের। রাজ্য সরকার পরিস্থিতি সামাল দিতে চালু করেছে একাধিক হেল্পলাইন নাম্বার। ভিডিও কলে আক্রান্তরা সরাসরি চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে পারবেন ২৪ ঘণ্টা পরিষেবার এমন ব্যাবস্থাও নিয়েছে নবান্ন। কিন্তু কিছুতাই বাগে আসছে না করোনা ভাইরাস।

আরও পড়ুনঃ লাগামহীন করোনা সংক্রমণে দায়ী ভোট প্রচার, কমিশনকে চূড়ান্ত তিরস্কার হাইকোর্টের

এদিকে করোনার তৃতীয় মিউটেড স্টেইন ঢুকে পরেছে রাজ্যে। কিন্তু এই তৃতীয় স্ট্রেইন কি? জানা গিয়েছে তৃতীয় স্টেইন হল করোনার প্রথম এবং দ্বিতীয় স্টেইন এর মিলিল সংস্করণ। এটি কতটা ক্ষতিকর এবং এর ওপরে আবিষ্কৃত ভ্যাকসিন কতটা কার্যকত হবে তা নিয়ে এখনও কোন তথ্য সামনে আসেনি। সুতরাং আপাতত জারি করা কোভিড বিধি মেনে চলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ভিডিও কলে চিকিৎসা, অ্যাম্বুলেন্স বা হাসপাতালে ভর্তি! হেল্পলাইন নম্বর চালু হল রাজ্যে।

এদিকে গতকাল রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ভেঙে দিয়েছে যাবতীয় রেকর্ড, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৩ হাজার ৪৯৬ জন। আজ করোনা কেড়ে নিল ৫৮ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭১০ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬১৬ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক।

অন্যদিকে করোনার লাগামহীন বিস্তার নিয়ে কমিশন কে তিরস্কার করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি টিবি এন রাধাকৃষ্ণণের বলেন, সার্কুলার নয় পদক্ষেপ চাই। তাঁর কথায়, “একটা সার্কুলার দিয়ে জনগণের উপরেই সব ছেড়ে দিয়েছে কমিশন। আপনাদের সব আছে, পুলিশ থেকে অফিসার তাও কোনও কাজ করছেন না? ক্যুইক রেসপন্স টিম কেন ব্যবহার করছেন না? আপনাদের কাজে অসন্তুষ্ট। সার্কুলার নয় পদক্ষেপ চাইছি কমিশনের কাছে। আমরা অর্ডার দিতে পারছি না, কারণ রাজনৈতিক দলের কোনও প্রতিনিধি আদালতে নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব।” শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত