লাগামহীন করোনা সংক্রমণে দায়ী ভোট প্রচার, কমিশনকে চূড়ান্ত তিরস্কার হাইকোর্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন করোনা সংক্রমণে দায়ী ভোট প্রচার, নির্বাচন কমিশনের ভূমিকায় ব্যাপক অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। একদিনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করছেন বাকি ভোট এক দফায় করে দিতে তখন হাইকোর্টের এই পর্যবেক্ষন অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটপ্রচারে রাশ টানা হোক। এই আর্জি জানিয়ে হাইকোর্টে তিনজন জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তারই শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চরম অসন্তোষ প্রকাশ করেছে কমিশনের উপর।

আরও পড়ুনঃ ফের কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে বিদ্ধ দুই তৃণমূল কর্মী? অস্বীকার কমিশনের।

ভোট প্রচার নিয়ে রাজনৈতিক দলগুলি বারবারই বলেছে, কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু কমিশন সেভাবে কোনও কড়া পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র ৪৮ ঘণ্টার বদলে ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধের নির্দেশ দিয়েই যাবতীয় দায় দায়িত্ব সেরেছে কমিশন। কমিশনের এই ভূমিকায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চরম অসন্তোষ প্রকাশ করেছে। কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তবুও তারা কেন তার ব্যবহার করছে না? তা নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ।

লাগামহীন করোনা সংক্রমণে দায়ী ভোট প্রচার, এদিন প্রধান বিচারপতি টিবি এন রাধাকৃষ্ণণের বলেন, সার্কুলার নয় পদক্ষেপ চাই। তাঁর কথায়, “একটা সার্কুলার দিয়ে জনগণের উপরেই সব ছেড়ে দিয়েছে কমিশন। আপনাদের সব আছে, পুলিশ থেকে অফিসার তাও কোনও কাজ করছেন না? ক্যুইক রেসপন্স টিম কেন ব্যবহার করছেন না? আপনাদের কাজে অসন্তুষ্ট। সার্কুলার নয় পদক্ষেপ চাইছি কমিশনের কাছে। আমরা অর্ডার দিতে পারছি না, কারণ রাজনৈতিক দলের কোনও প্রতিনিধি আদালতে নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব।” শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, ষষ্ঠ দফায় যে চার জেলাতে ভোট গ্রহণ চলছে আজ তার মধ্যে শুধু উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। বাকি যে তিনটি জেলায় ভোট সেখানে প্রাণহানি না হলেই আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। পূর্ব বর্ধমানে এদিন আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। নদীয়াতে আক্রান্ত হয়েছেন, ৩৯০ জন। এবং উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন, ১৮১ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর