নজরবন্দি ব্যুরোঃ ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল অশোকনগরে। কিছুদিন আগেই শীতলকুচিতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ ব্যাক্তির প্রান হারানোর স্মৃতি এখনও দগদগে মানুষের মনে। এই নিয়ে তদন্ত চলছে এখনও। এই নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি চলেই যাচ্ছে। এরই মধ্যে রাজ্যে আজ ষষ্ঠ দফা নির্বাচনে ফের একই অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুনঃ ভিডিও কলে চিকিৎসা, অ্যাম্বুলেন্স বা হাসপাতালে ভর্তি! হেল্পলাইন নম্বর চালু হল রাজ্যে।
এবার ঘটনার কেন্দ্র উত্তর ২৪ পরগনার অশোকনগর। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারাত্মক জখম হয়ে তাঁদের দলের দুই কর্মী বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনাটি ঘটেছে অশোকনগরের ট্যাংরা এলাকার। অভিযোগ, এলাকায় ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। ঘটনায় ভোটকর্মীদের বাস ভাঙচুরের পাশাপাশি বুথের সামনেই বোমাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায়।
অভিযোগ, তাতেই গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী। এই ঘটনার পর যথেষ্ট উত্তপ্ত অশোকনগর এলাকা। এই ব্যাপারে অবশ্য কমিশনের তরফে জানানো হয়েছে ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এবং ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী কোনও গুলি চালায়নি। ফলে কোনোরকম কঠোর ব্যবস্থা গ্রহনের পথে হাঁটছে না কমিশন। অন্যদিকে কমিশন অভিযোগ না মানলেও তাতে বিতর্ক থামছে না। বরং ঘটনাকে ঘিরে আর বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। এদিকে অশোকনগর বরাবরই প্রভাবশালী ও বাহুবলিদের জায়গা বলে পরিচিত। সেখানে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শীতলকুচিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ময়নাতদন্তে। চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ই এপ্রিল কোচবিহারের শীতলকুচির ২২৬ নম্বর বুথে ঘটে ভয়াবহ ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে প্রান হারায় চার জন যুবক। সেই হত্যাকাণ্ড নিয়ে একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক – বিরোধীরা। সেই ঘটনার ময়নাতদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ময়না তদন্তের রিপোর্ট বলছে ১০ মিটার দূরত্ব থেকে বুকে, পিঠে গুলি করে মারা হয়েছে ৪ জনকে!



