নজরবন্দি ব্যুরোঃ ভিডিও কলে চিকিৎসা, অ্যাম্বুলেন্স বা হাসপাতালে ভর্তি! সংক্রমণের ব্যাপকতায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার। কার্যত ভয়াবহ পরিস্থিতি বাংলায়। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১১ হাজার ছুঁই ছুঁই। ভয়ানক সংক্রমণের আবহে নাভিশ্বাস উঠেছে স্বাস্থ্যকর্মীদের। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে এখনই হচ্ছেনা লকডাউন। এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আতঙ্কিত না হয়ে মানবিকতার হাত বাড়াতে হবে। তবেই করোনা-ঝড় সামলানো যাবে।’
আরও পড়ুনঃ ১৮+ দের টিকাকরণ! কোউইন অ্যাপ বা পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে শনিবার থেকেই


করোনার এমন বাড়বাড়ন্ত অবস্থায় বিশেষ আপৎকালীন নম্বর চালু করল নবান্ন। করোনা আক্রান্তদের যে কোনও প্রয়োজনে রাজ্য স্বাস্থ্য দফতর ফোন করতে পারেন। নাম্বার হল, ১৮০০-৩১৩-৪৪৪-২২২। পাশাপাশি ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য চালু করা হয়েছে দু’টি নম্বর। রাজ্য ভিত্তিক আপৎকালীন নম্বরটি হল ০৩৩-৪০৯০-২৯২৯। আর কলকাতা পুরসভার নম্বর ০৩৩-২২১৯-৭২০২/২২৪১-১২৫৫।
জরুরি ভিত্তিক অ্যাম্বুলেন্স বা হাসপাতালে ভর্তির নম্বরের সাথে আরও একটি নাম্বার দেওয়া হয়েছে। ভিডিও কলে চিকিৎসা অথবা ফোনে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধের জন্য। ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে এই নাম্বারে। নাম্বারটি হল, ০৩৩-২৩৫৭-৬০০১। কলকাতাবাসীর জন্যে ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩ নাম্বার দুটি দেওয়া হয়েছে। এতে দিনের যে কোনও সময় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন করা যাবে।
এছাড়াও রাজ্যজুড়ে হাসপাতালে রোগী ভর্তি করাতে চাইলে ফোন করতে হবে ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নাম্বরে। পাশাপাশি ৮৩৩৫৯৮৮৮৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপেও কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৮৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৩ হাজার ৪৯৬ জন। আজ করোনা কেড়ে নিল ৫৮ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭১০ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬১৬ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক।









