১৮+ দের টিকাকরণ! কোউইন অ্যাপ বা পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে শনিবার থেকেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৮+ দের টিকাকরণ! দ্বিতীয় ঢেউয়ে দেশের বেসামাল অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বেশ চড়া মূল্যে কিনতে হবে এই টিকা। সমীক্ষা বলেছে দ্বীতিয় ঢেউয়ের সামনে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণেরা। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে  ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। সেই মতো বাকিদের শুরু হবে টিকাকরণ।

আরও পড়ুনঃ প্রার্থীদের মৃত্যু হয়েছে করোনায়, নতুন প্রার্থী নিয়ে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট হবে ১৬ মে

গত জানুয়ারিতে শুরু হয়েছে টিকাকরণ,  ১৬ জানুয়ারি শুরু হওয়া টিকাকরণের প্রথম দফায় টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধারা। তার পরে ৬০ বছরের উর্দ্ধের এবং দ্বিতীয় দফায় ৪৫ বছরের বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। তার পরেই দ্বিতীয় ঢেউয়ের শুরুতে পরিস্থিতিতে লাগাম দিতে  ১ মে থেকে টিকা দেওয়া হবে ১৮ বছরের উর্দ্ধের সকলকে।

১৮+ দের টিকাকরণ!  কেন্দ্রের ঘোষণা অনুযায়ী সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হবে।  তবে বেসরকারি হাসপাতাল এবং অন্য টিকা কেন্দ্র থেকে টিকা নিতে হবে নিজের খরচে। আর তার আগে করতে হবে নাম নথিভুক্ত। ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা আজ জানিয়েছেন, আগামী শনিবার, অর্থাৎ ২৪ তারিখ থেকে শুরু হবে ১৮ র উর্দ্ধের সকলের নাম নথিভুক্তীকরণ। কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে এই নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে আরও বলেছেন যেহেতু এই পর্যায়ে বহু সঙ্খ্যক ভ্যাক্সিন দেওয়া হবে, সেক্ষেত্রে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের সঙ্গেই রাশিয়ার স্পুটনিক ভি টিকাও কিছু কিছু কেন্দ্রে দেওয়া শুরু হবে বলেই সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন