প্রার্থীদের মৃত্যু হয়েছে করোনায়, নতুন প্রার্থী নিয়ে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট হবে ১৬ মে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রার্থীদের মৃত্যু হয়েছে করোনায়, আর তার জন্যই নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন প্রার্থী ঘোষণা এবং ভোটের অন্য দিন। গত কালই জানানো হয়েছে সামশেরগঞ্জে ভোট লড়বেন মৃত প্রার্থীর স্ত্রী, কয়েকদিন আগেই করোনার থাবায় প্রান হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী রেজাউল হক। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের দাপুটে কংগ্রেস নেতা এবং এবারের প্রার্থী। করোনার উপসর্গ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা করা হয়।

আরও পড়ুনঃ কথা দিলে কথা রাখি, কেরালার ১৮+ সবাই পাবেন ফ্রি ভ্যাক্সিন! ঘোষণা বিজয়নের।

রিপোর্ট আসে পজিটিভ। প্রবল শ্বাসকষ্ট থাকায় গত বুধবার তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের। অপরদিকে করোনার বলি হয়েছেন জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী। ফলত ওই দুই জায়গায় নির্বাচন নিয়ে ফের পরিকল্পনা করতে হয়েছে দলকে।

প্রার্থীদের অকাল প্রয়াণে পিছিয়েছিল ওই দুই কেন্দ্রের নির্বাচন। নতুন ভাবে পরিকল্পনা করেছে দল। গতকাল, বুধবার ঘোষণা করা হয়েছে। দলের তরফ থেকে জানানো হয়েছিলো, সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৃত রেজাউল হকের স্ত্রী রোকেয়া খাতুন। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়বেন আরএসপি প্রার্থী জানে আলম।

প্রার্থীদের মৃত্যু হয়েছে করোনায়, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা আসনে ভোট হওয়ার কথা ছিল। এবং তার মধ্যেই আছে জঙ্গীপুর এবং সামশেরগঞ্জ। কিন্তু করোনায় ওই দুই কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হওয়ায় প্রার্থী নাম থেকে ভোটের দিন, বদল হয়েছে সব কিছুর। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৩ই মে হবে এই নির্বাচন। কিন্তু সেদিন ঈদের উৎসব থাকায় একাধিক জায়গা থেকে দাবী জানানো হয়েছিল দিন পরিবর্তনের। সেই মতো আজ বৃহস্পতিবার কমিশনের তরফ থেকে জানানো হয়েছে,  আগামী ১৬ মে মুর্শিদাবাদ জেলার ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গণনা হবে ১৯ মে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন