নজরবন্দি ব্যুরোঃ উর্দ্ধমুখী করোনার গ্রাফ, সূত্রের খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১ দিনেই শেষ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম পর্যায়ের ভোট হতে চলেছে রাজ্যে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চার দফার ভোট শেষ। ভোটের বাংলায় জোরকদমে চলছে নির্বাচনী প্রচার, মিছিল, রোড শো। কোভিড বিধিকে শিকেয় তুলে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারাও দেদার মিটিং-মিছিল করে চলেছেন। পারস্পরিক দূরত্ব বিধি তো কোন ছাড়, অধিকাংশেরই মুখে নেই মাস্ক। এক কথায় ভোটের প্রচারে স্বাস্থ্য বিধির দফা-রফা।
আরও পড়ুনঃ মুখোমুখি কোটেশ্বর-লালা! কয়লা কাণ্ডে নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CBI-এর


এই নিউ নর্মালেও দেশজুড়ে দাপট দেখাচ্ছে মারণ ব্যাধির সেকেন্ড ওয়েভ।ভারতের বর্তমান করোনা পরিস্থিতি হার মানাচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলিকে। দেড় লক্ষের গণ্ডি পার করে দু’লক্ষের দিকে এগোচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। রবিবার প্রথমবার দেড় লক্ষের গণ্ডি পেরিয়েছিল দৈনিক আকার্ন্তের সংখ্যা।সোমবার হয়েছিল ১ লক্ষ ৬৮ হাজার। মঙ্গলবার তা কমে হয় ১ লক্ষ ৬১ হাজার। বুধবার দেশে নতুন করে আক্রান্ত হলেন ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২। গত চব্বিশ ঘণ্টায় মারা গিয়েছেন ১,০২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮২,৩৩৯ জন। তবে এখনও পর্যন্ত দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩,৬৫,৭০৪। বুধবার পর্যন্ত সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫। আপাতত করোনায় প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জন।
স্বাভাবিক ভাবেই নির্বাচনের বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রামগত বেড়েই চলেছে। কলকাতা, দুই চব্বিশ পরগণা সহ, ব্যাপক হারে সংক্রমণ বারছে বীরভুম, দার্জিলিং এও। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। হাসপাতালগুলিতে করোনা বেডের আকাল। এমনটা চলতে থাকলে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর এই পরিস্থিতিতে অবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলার শেষ তিন দফার ভোট একই দিনে করার কথা ভাবা হচ্ছে।


উর্দ্ধমুখী করোনার গ্রাফ, তাই সম্ভবত ১ দিনেই শেষ তিন দফার ভোট হতে চলেছে রাজ্যে! গত ৪ দফায় রাজ্যের যেসব জায়গায় ভোট হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেগুলিতে চালু হবে কন্টেন্মেন্ট জোন বা মাইক্রো কন্টেনমেন্ট জোনের প্রক্রিয়া। চালু করা হচ্ছে সেফ হোম গুলিকেও। করোনার বাড়বাড়ন্ত কালে রাজ্যে গৃহীত হছহে আরও একাধিক পরিকল্পনা। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, ১ দিনে শেষ তিন দফার ভোট গ্রহণ হওয়ার পর ২রা মে নির্বাচনী ফলাফল প্রকাশ হবে। তার পরেই ১৩ই মে হতে চলেছে শপথ গ্রহণ। এবং তার পরেই অনর্দিষ্ট কালের জন্য লকডাউনের পথে হাটবে বাংলা।







