মুখোমুখি কোটেশ্বর-লালা! কয়লা কাণ্ডে নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CBI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখোমুখি কোটেশ্বর-লালা! আর দুজনকে মুখোমুখি বসিয়ে নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালালো CBI। কয়লা কাণ্ডে CBI নজরে উঠে এসেছিল বাঁকুড়ার পুলিশ সুপারের নাম। গত সোমবার তাঁকে নোটিস পাঠিয়েছিল CBI। মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কোটেশ্বর রাওকে। সেই মতো গতকাল তিনি হাজিরা দিয়েছিলেন নিজাম প্যালেসে।

আরও পড়ুনঃ কাউকে ছেড়ে কথা বলব না, ভোট মিটলেই ফের শীতলকুচি আসার আশ্বাস দিয়ে এলেন মমতা

 

গত কয়েকমাস ধরেই কয়লা এবং গরু পাচারের চক্রীদের ধরতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একে একে জেরা করছে  রাজ্য জুড়ে তালিকায় থাকা লোকজনদের। কয়েকদিন আগেই এই ঘটনায় বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার উঠে এসেছে সরাসরি এসপি্র নাম।

মুখোমুখি কোটেশ্বর-লালা! সূত্রের খবর গতকাল, মঙ্গলবার নিজাম প্যালেসে জেরা করা হয়েছে তাঁকে ৬ ঘন্টা ধরে। সমস্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের মধ্যেই ১ ঘন্টা সামনে বসিয়ে জেরা করা হয়েছে কয়লা কান্ডের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালাকেও। এই নিয়ে অষ্টম বার তাঁকে জেরা করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন