চলতি মাসেই চাই নিয়োগ,DM কে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে কে হুঁশিয়ারি আপার চাকরিপ্রার্থীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই চাই নিয়োগ, মুখ্যমন্ত্রীকে কে হুঁশিয়ারি আপার চাকরিপ্রার্থীদের। সাত বছরের নিয়োগ বঞ্চনার প্রতিবাদ, মেধা তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগে গত ৮ই জুন আন্দোলনে নেমেছিলেন আপার প্রাইমারীর বঞ্চিত চাকুরিপ্রার্থীরা। নিয়োগ প্রার্থীদের স্বাক্ষর সম্বলিত অনলাইন পিটিশনে স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় অসঙ্গতি লিপিবদ্ধ করে অসঙ্গতিগুলি দূর করে মামলার জটে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী,মাননীয় শিক্ষামন্ত্রী,মাননীয় আইনমন্ত্রী ও মাননীয় রাজ্যপাল সহ হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে সহানুভূতি প্রার্থনা করেন তাঁরা। কিন্তু কিছুতেই কিছু না হওয়ার ফলে এবার রাজ্য সরকার কে চরম বার্তা দিল আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চ।

আরও পড়ুনঃ শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা।

চলতি মাসেই চাই নিয়োগ, মুখ্যমন্ত্রীকে কে হুঁশিয়ারি দিয়ে আজ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সমস্ত ডিএম অফিসে দাবিপত্র পেশ তথা চরম বার্তা দেওয়া হয়। জানানো হয়েছে এই আবেদনের পরেও যদি নিয়োগ নিয়ে সরকার কোন হেলদোল না করে তাহলে আগামী ৩রা আগষ্ট থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাস্তায় নেমে চরম আন্দোলনে যেতে বাধ্য হবেন। রাজ্যের সমস্ত ডিএম এর কাছে দাবি পত্র পেশ করে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে সমস্ত জটিলতা কাটিয়ে যদি জুলাই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সরকার শুরু না করে তাহলে চরমতম আন্দোলনে নামবেন তাঁরা।

নজরবন্দির ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।

তাঁদের দাবি দীর্ঘ ৭ বছরের আন্দোলন ও আইনি প্রক্রিয়ার পর কমিশন ৪ঠা অক্টোবর ২০১৯ যে মেরিট লিস্ট প্রকাশ করেছে তাতেও বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রায় বারো হাজার চাকরি প্রার্থী কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি অনেকেই আদালতের দ্বারস্থ হন। মঞ্চের অভিযোগ মেধাতালিকায় ইন্টারভিউ দেওয়া সকল প্রার্থীর নাম নেই। টেট ও অ্যাকাডেমিক স্কোরেও রয়েছে বিস্তর অসঙ্গতি। ইন্টারভিউতে ডাকার ক্ষেত্রে শূন্যপদ ও প্রার্থীর ১ : ১.৪ রেশিও মানা হয়নি। নিয়োগ বিধিতে ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে পর্যন্ত শূণ্যপদ আপডেটের কথা থাকলেও সাত বছরের শুণ্যপদ তেমন বাড়েনি বরং কোনো কোনো ক্ষেত্রে তা কমে গেছে। 

এমনকি নব স্হাপিত বিদ্যালয় গুলির অনুমোদিত ৫১০৮ টি শূন্যপদও ফাইনাল ভেকেন্সিতে যুক্ত হয়নি।এছাড়াও তাঁদের অভিযোগ কোনও পদে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে গেজেট অনুযায়ী সেই শূণ্যপদে প্রশিক্ষণহীন প্রার্থী নিয়োগ করা যায়। অথচ বেশকিছু ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলেও প্রশিক্ষণহীনদের ডাকে নি কমিশন।
ফলে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। এই প্রার্থীরা মূলত প্রতিবন্ধী বা SC, ST, OBC সম্প্রদায়ের। চাকরি প্রার্থীদের দাবী ঐ সমস্ত শূণ্যপদে গেজেট অনুযায়ী প্রশিক্ষণহীনদের ডাকুক কমিশন। আপার প্রাইমারি চাকুরিপ্রার্থীদের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষজন। চাকরিপ্রার্থীদের দাবিকে সঙ্গত আখ্যা দিয়ে পাশে দাঁড়িয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, নন্দিনী মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্টরা।আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের পক্ষে অষ্টাপদ শাসমল , অর্পিতা প্রামাণিক, অপূর্ব ঘোষ, দেবাশীষ মুদি-রা জানিয়েছেন শিক্ষক নিয়োগ সমস্যার দ্রুত সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত