নজরবন্দি ব্যুরো: চলবে লোকাল ট্রেন? আনলক-৫ নির্দেশিকায় থাকতে পারে কি কি ছাড়! উৎসবের মরশুম অক্টোবর মাস। আনলক-৪ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এরপর আনলক-৫ শুর হবে অক্টোবর মাস থেকে। আনলক-৫ পর্যায়ে উৎসবের মরশুম ঘিরে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার পথে হাটতে পারে। অর্থনৈতিক কার্যকলাপে আনলকের চার পর্যায়ে দেশজুড়ে শিল্পোৎপাদন, বিকিকিনি সবেতেই ছাড় জুটেছে।
আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু মামলা নিয়ে প্রেস বিবৃতি! নজিরবিহীন ঘটনা সিবিআই-এর।


খুলে গিয়েছে শপিং মল, জিম , রেস্তোরাঁ। সূত্রের খবর, অর্থনৈতিক ক্ষেত্রে কোনও বাধা রাখতে চাইছে না কেন্দ্র। রাজ্যগুলিকেও এই নিয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকী, রাজ্যগুলিকে ২৪ ঘণ্টার লকডাউনের ফলাফল মূল্যায়ণের নির্দেশ দিয়েছেন তিনি। বদলে ‘মাইক্রো কনটেনমেন্ট জোনের’ উপর জোর দিতে বলেছেন।পঞ্চম পর্যায়ে সিনেমা হল খোলা হবে কি না, তা নিয়ে জোর চর্চ্চা চলছে।
২১ সেপ্টেম্বর থেকে মুক্তমঞ্চগুলি চালু হয়েছে। বাংলায় ১ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে সিনেমা হল চালুর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রও সেই পথে হাঁটবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, নতুন স্বাভাবিকতায় সিনেমা হলের আসন সংখ্যা কেমন হতে পারে তা নিয়েও নীল নকশা কেন্দ্রের কাছে জমা পড়েছে।করোনা কালে আর লকডাউনের সবচেয়ে ব্যাপক প্রভাব পড়েছে দেশের পর্যটন ক্ষেত্রে।
চতুর্থ পর্বে নিয়ম মেনে পর্যটনস্থলগুলি খোলার অনুমতি মিলেছে। তবে এখনও বেশ কিছু পর্যটনস্থল বন্ধ রয়েছে। উৎসবের মরশুমে তার পর্যটন ক্ষেত্রগুলো সম্পূর্ণ উন্মুক্ত করার অনুমতি মিলতে পারে পঞ্চম পর্যায়ের আনলকের নির্দেশিকায়। মুখোমুখি ক্লাস নয়, সামাজিক দূরত্ব বিধি মেনে আরও কয়েক সপ্তাহ অনলাইনেই চলবে ক্লাস। বিশেষত কলেজ, বিশ্ববিদল্যায়ে পঠন-পাঠনে এমনই ফর্মূলা নেওয়া হবে বলে সূত্রের খবর। প্রাথমিকের ক্লাস বন্ধ থাকার সম্ভাবনা প্রবল।


আনলক-৫ পর্যায়ে লোকাল ট্রেন চলবে কি? ভারতীয় রেল সূত্রে খবর, সামাজিক দূরত্ব মেনে লোকাল ট্রেন চালাতে আগ্রহী রেলমন্ত্রক। সেই অনুযায়ী ব্যবস্থাপনায় করছে তাঁরা। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য ও কেন্দ্র সরকার। লকডাউন এবং আনলক-৪ পর্যায়ে এসেও লোকাল ট্রেনের চাকা স্তব্ধ। তবে কিছুু স্পেশ্যাল ট্রেন চলছে। আনলকের পঞ্চম পর্যায়ে কি লোকাল ট্রেনে চাকা গড়াতে শুরু করবে? প্রশ্ন সকলের মনেই।







