Mamata Banerjee: মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এরাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের সরকারের তরফে বিশেষ সহায়তামূলক প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ‘যুবশ্রী’ প্রকল্পের আওতায় রাজ্যের বেকার তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য। যতদিন পর্যন্ত বেকাররা রোজগারের পথ খুঁজে না পাচ্ছেন ততদিন তাঁদের রাজ্যের তরফে মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। প্রতি মাসে ওই টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ সুরা প্রেমীদের জন্য সুখবর! দাম কমল দেশি ও বিদেশি মদের

এই প্রকল্পে আবেন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাঁদের নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পের সুবিধা পরিবারের একাধিক ব্যক্তি পাবেন না। প্রতিটি পরিবারের একজন সদস্যই এই সুবিধা পাবেন।

এক্ষেত্রে প্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। এরপরের ২ মাসের মধ্যে কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে নিজেদের নথিগুলি যাচাই করিয়ে আসতে হবে। সেখান থেকেই প্রার্থীদের দেওয়া হবে ইউজার আইডি ও এবং পাসওয়ার্ড। পরে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। আবেদন জানানোর পর তা গ্রাহ্য হলে জানিয়ে দেওয়া হবে।

মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?

মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে বেকার তরুণ-তরুণীদের মাসে ১৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তথ্য জদানতে ও আবেদন জানাতে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হল- employmentbankwb.gov.in

মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?
মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?

বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৩ সালে। প্রকল্পটির প্রথম ঘোষণা করা হয়েছিল ২৯ অগাস্ট ২০১৩। সেই সময় নাম ছিল যুব উৎসাহ প্রকল্প ২০১৩। তারপর ১৮ সেপ্টেম্বর ২০১৩ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকারের তরফে জানানো হয় যুব উৎসাহ প্রকল্প ২০১৩-এর নাম পরিবর্তন করা হয়েছে। এবং প্রকল্পটির নতুন নাম দেওয়া হয় ‘যুবশ্রী’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন