উল্টোডাঙা উড়ালপুলে ফের নজরে এল ফাটল, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলে ফের নজরে এল ফাটল। উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় নতুন করে ধরা পড়েছে ফাটল। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার দিকের উইংটিতে নতুন করে ফাটল নজরে এসেছে।

আরও পড়ুনঃ TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

তাতে নতুন করে উড়ালপুল নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচ্ছেছেন KMDA ইঞ্জিনিয়াররা। পরীক্ষা করে দেখা হচ্ছে ক্ষতিগ্রস্থ অংশটি। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার পথে যে উড়ালপুল রয়েছে তার পিলারে ধরেছে ফাটল।

13 1

স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই ব্রিজের পিলারে ফাটল দেখতে পান তাঁরা। আজ সকাল থেকে ওই ফাটল নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। ২০১০ সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যকিন টস বার্ন সংস্থা । ২০১১ সালের মার্চ মাসে ইএম বাইপাসমুখী উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশ ভেঙে লরি পড়ে গিয়েছিল খালে।

14

তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই উড়ালপুল। উল্টোডাঙা উড়ালপুলের ৬০ মিটার দীর্ঘ একটি বাঁক রয়েছে । ২০১৩ সালে ইএম বাইপাসমুখী উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে গিয়েছিল। এয়ারপোর্টের দিকের একটি রাস্তা ধসে পড়ে ছিল।

15

উল্টোডাঙা উড়ালপুলে ফের নজরে এল ফাটল, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে

ওই সময় রাস্তা ধরে আসা একটি মালবাহী লরি নীচের খালে পড়ে যায়। ভোরবেলা হওয়ায় এড়ানো গিয়েছিল আরও বড় দুর্ঘটনা। ফের আবার এই ফাটল নিয়ে এলাকায় রয়েছে চাঞ্চল্য। KMDA ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখছে হচ্ছে ক্ষতিগ্রস্থ অংশটি বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত