TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক চত্বর। এদিন ডেপুটেশন দেওয়ার জন্য মিছিল করে এপিসি ভবনের দিকে যান চাকরী প্রার্থীরা। সল্টলেকের পিএনবি মোড়ে বাধা দেয় পুলিশ। চাকরী প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, অভিযোগ, চাকরী প্রার্থীদের ওপর মারধর করেছে পুলিশ।

আরও পড়ুনঃ Amir Khan: প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন আমিরের? মুখ খুললেন আপাতত সিঙ্গেল মিস্টার পারফেক্টশনিস্ট

২০১৭ এর টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে এপিসিভবনের দিকে অভিযান চালাচ্ছিলেন চাকরী প্রার্থীরা। সল্টলেক ঢোকার মুখেই আটকে দেওয় হয় তাঁদেরকে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। সেখানে পুলিশের  সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় বিক্ষোভকারীদের। তবে টেট চাকরিপ্রার্থীরা পুলিশের ঘেরাটোপ পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, মারধর শুরু 
TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, মারধর শুরু 

২০১৭ প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চের পক্ষ থেকে এদিন শুরু হুয় মিছিল। তাঁদের দাবি, ২০১৭ সালে আবেদন পত্র গ্রহণ করা হয়েছিল। তাঁদের বক্তব্য, ৫ বছর পর আবেদন পত্র গ্রহণ করা হয়েছিল। ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী পাশ করলেও এখনও নিয়োগ হয়নি। এমনটাই অভিযোগ উঠতে শুরু করে।

চাকরী প্রার্থীদের বক্তব্য, আগেও প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন জমা দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে তাঁরা একাধিকবার ই-মেল করে নিয়োগের আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও উত্তর মেলেনি।

TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, মারধর শুরু 

TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, মারধর শুরু 
TET উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, মারধর শুরু 

গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চেয়ে কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীরা। পরে চাকরী প্রার্থীদের সঙ্গে বৈঠক করে বৈঠকের বিষয়ে আশ্বাস দেন কুণাল ঘোষ। তারপরেও চাকরী প্রার্থীদের বিক্ষোভ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর