Amir Khan: প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন আমিরের? মুখ খুললেন আপাতত সিঙ্গেল মিস্টার পারফেক্টশনিস্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আপাতত ‘সিঙ্গল’ রয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে। এখন তাঁরা একটি পরিবারের মতো। একে অপরের প্রতি আজও সমান ভক্তি-শ্রদ্ধা প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ ঘোষিত আসন্ন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি, ভারত- পাকিস্থান কবে? জানুন

- Advertisement -

কফি উইথ করণ ৭- এ কিরণ রাও আর রীনা দত্ত প্রসঙ্গে মুখ খুললেন আমির। তাঁর কথায়, ‘তাদের দুজনের প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা ও শ্রদ্ধা আছে। আমরা সারা জীবন পরিবার হিসাবেই থাকব।’ তিনি এও বলেন যে পরিবারের বাইরে কারোর সঙ্গে সম্পর্ক যেখানে কোনও আবেগ নেই তা কখনই তাঁকে অস্থির করে না।

প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন আমিরের

“আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমরা সবাই সপ্তাহে একবার একত্র হই। একে অপরের প্রতি অনেক অকৃত্রিম যত্ন, ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে,” জানান আমির। দুই স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও যে তাঁদের মধ্যে একটি পরিবারের মতোই হৃদ্যতা রয়েছে তা বুঝিয়ে দেন সুপারস্টার।

11

- Advertisement -

উল্লেখ্য, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে রীনা দত্তের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন আমির। আমির-রীনার সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণকে বিয়ে করেন। গত বছর কিরণের সঙ্গেও বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন আমিরের

প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন আমিরের? মুখ খুললেন আপাতত সিঙ্গেল মিস্টার পারফেক্টশনিস্ট

সেই সময় দঙ্গলের অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমিরের। সেই জন্যই কিরণের সঙ্গে সম্পর্কে ছেদ হয়েছে বলে গুঞ্জন রটেছিল ইন্ডাস্ট্রিতে। তবে যে যাই বলুক আমির কিন্তু প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে আজও সুখী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর