নজরবন্দি ব্যুরোঃ লক্ষাধিক প্রার্থীদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে চালু হতে চলেছে স্কুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবশেষে হাসি ফুটল ২ লক্ষ ২৮ হাজার টেট প্রার্থীর মুখে। সমস্ত জটিলতা কাটিয়ে ভোটের আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তবে তার আগে প্রার্থী দের নথি প্রমান জমা নেওয়া হবে ও তা যাচাই করা হবে।


তবে করোনা পরিস্থিতিতে প্রার্থীদের কথা ভেবে অনলাইনে নথি দেওয়ার করথা বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই আবেদন করতে পারবেন তারা। ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে যে লিঙ্কে ক্লিক করলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই নিয়ে সভাপতি সুশান্ত ঘোষ জানান যে কমিশনারের দ্রুত অনলাইনের নথি জমা দেওয়ার কাজ করাকে ধন্যবাদ জানান তবে তিনি চাইছেন যে ২৮ ফেব্রুয়ারী মধ্যেই যেন এই সমস্ত কাজ কমপ্লিট করা হােক।
অন্যদিকে চাকরি প্রার্থী সংগঠন গুলির তরফ থেকে বলা হয়েছে যে আপাতত কোন সমস্যা হয়নি অনলাইনে কাজ করতে কিন্তু অনলাইনের কোন জটিলতার কারণে কোন প্রার্থী বাদ না পড়ে সেটি নিশ্চিত করতে স্কুল সার্ভিস কমিশনার সাথে যােগাযােগ করবেন বলে জানান। এই প্রক্রিয়া অনলাইনে মাধ্যমে হওয়ার ফলে অনেকের সুবিধা হচ্ছে কারণ করােনার ভয় অনেকের রয়েছে ।
লক্ষাধিক প্রার্থীদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে চালু হতে চলেছে স্কুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তাই অনলাইনে কাজ সম্পন্ন হওয়ায় করােনা বিধি মেনের কাজ করা সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর খুব দ্রুত দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেই আশা করছেন প্রার্থীরা।









