করোনার কবলে নাইট শিবির, আক্রান্ত দুই খেলোয়াড়, আজ স্থগিত কেকেআর-আরসিবি ম্যাচ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কবলে নাইট শিবির, আক্রান্ত দুই খেলোয়াড়, আজ স্থগিত কেকেআর-আরসিবি ম্যাচ। করোনার থাবা এবার নাইট শিবিরে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র। যার জেরে স্থগিত রাখা হয়েছে সোমবার কেকেআর বনাম আরসিবি ম্যাচ। এমনকী প্যাট কামিন্স-সহ আরও বেশ কয়েকজন নাইট ক্রিকেটারও নাকি অসুস্থ।

আরও পড়ুনঃ বাংলায় ডুবছে বিজেপি, গুলাপজামুন বিতরন থেকে বাজি ফাটিয়ে উৎসব হরিয়ানার কৃষকদের।

এমন অবস্থায় আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে দেখা যাচ্ছে কালো মেঘ। ইতিমধ্যেই করোনার ভয়ে দেশে ফিরেছেন একাধিক বিদেশী ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলে স্পিনার অ্যাডাম ঝাম্পা দেশে ফিরে আইপিএল এর বায়ো বাবলকে দুর্বলতম আখ্যা দিয়েছেন। এছারাও আরও অনেকেই দেশে মহামারীর এই চরম পরিস্থিতিতে আইপিএল নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক বিদেশী খেলোয়ার দেশে ফেরা নিয়ে চিন্তিত।

তবে বিসিসিআই এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে ঠিকমতো বাড়ি পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। অনেক খেলোয়ার অবশ্য বলেছে বায়ো বাবলে তারা যথেষ্ট সুরক্ষিত। তবে নাইট শিবিরে খোদ খেলোয়াররা করোনায় আক্রান্ত হবার পর প্রশ্ন উঠে যাচ্ছে এই সুরক্ষা বলয় নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড বা নাইট শিবিরের পক্ষ থেকে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও ইতিমধ্যেই আইপিএল ভবিষ্যৎ প্রশ্নের মুখে তা নিয়ে সন্দেহ নেই।

করোনার কবলে নাইট শিবির, আক্রান্ত দুই খেলোয়াড়, আজ স্থগিত কেকেআর-আরসিবি ম্যাচ।  এখন দেখার ড্যামেজ কন্ট্রোল কিভাবে করে আইপিএল করতিপক্ষ। এদিকে এই ঘটনায় আজকের কলকাতা ব্যাঙ্গালোর ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন