নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ডুবছে বিজেপি, গুলাপজামুন বিতরন থেকে বাজি ফাটিয়ে উৎসব হরিয়ানার কৃষকদের। কেন্দ্রের তিন কৃষি বিল এর বিরোধীতায় হরিয়ানা পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের আন্দোলন অব্যাহত। বেশ কয়েক দফা আলোচনার পরেও মেলেনি কোন সমাধানসূত্র। কেন্দ্র কৃষক দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এখনও অনিশ্চয়তায় ঝুলছে এই বিল।
আরও পড়ুনঃ খাতা খুলতে না পারলেও লড়াই চালিয়ে যাবে বামেরা, জানালেন বিমান বসু।


এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে এসে বিজেপি বিরোধী প্রচার সেরে যান রাকেশ টিকায়েত সহ আরও কয়েকজন সংযুক্ত কিসান মোর্চার নেতা। বিজেপি ঠেকাতে তাদের শেষ ভরসা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সেই আশা বিফলে যায়নি। বিপুল জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। শুধু তাই নয় বিজেপিকে রীতিমত ভরাডুবির শিকার হতে হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনে। বাংলাইয় তৃণমূলের জয়ের ফলে যেন আন্দোলনরত কৃষকরাও বড় জয় পেলেন। বিজেপিকে হারাতে তারা দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গে প্রচারে এসেছিলেন তা সফল হল। আর তাই কাল যখন একের পর এক সিটে পরাজয়ের পর আস্তে আস্তে বাংলায় বিজেপির নৌকাডুবি ঘটছে তখন হরিয়ানা দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সেই হার।
আসলে বিজেপির এই চরম পরাজয় তাদের বিপুল জয়। আর সেই আনন্দে বাজি ফাটিয়ে, মিষ্টি বিলিয়ে আনন্দ করলেন হরিয়ানার আন্দোলনরত কৃষকরা। তাঁরা জানিয়েছেন, বিজেপি-র এই হার তাঁদের প্রথম গুরুত্বপূর্ণ জয়, যা কৃষি আইনের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ তীব্রতর করবে। যে মুহূর্তে মমতার জয় নিশ্চিত হয়, তখন থেকেই হিসার জেলার এক টোল প্লাজার পাশের বিক্ষোভ স্থলে ‘গুলাবজামুন’ বিতরণ শুরু হয়। জিন্দার জেলার টল প্লাজার কাছে চলে বাজি ফাটানো এবং লাড্ডু বিলি। কৃষক নেতারা জানাচ্ছেন বাংলার এই জয় এবার উত্তরপ্রদেশ হরিয়ানা হয়ে গোটা দেশে ছড়িয়ে পরবে।
বাংলায় ডুবছে বিজেপি, গুলাপজামুন বিতরন থেকে বাজি ফাটিয়ে উৎসব হরিয়ানার কৃষকদের। কৃষক সংগঠন বিকেইউ এর নেতা গুরনাম সিং চাদুনি বলেন, “পরের বছর দেশের সমস্ত চাষি উত্তরপ্রদেশে হাজির হবে এবং সেখানে বিজেপিকে হারাবে। বিজেপির ‘উলটো গিয়ার’ শুরু হয়েছে, এবার হয়তো দেশ থেকে অদৃশ্য হয়ে যাবে।” বলাইবাহুল্য তৃণমূলের এই জয় তাদের দীর্ঘ লড়াইয়ে এক ধাপে বিশাল জয়। এই জয়ের ফলে তাদের আন্দোলন আরও গতি পাবে ব্লেই মনে করছে আন্দোলনরত কৃষকেরা।









