ফের উত্তপ্ত কাশ্মীর,পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম দুই জেহাদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফের উত্তপ্ত কাশ্মীর, সরকারি সেনাবাহিনীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই। ফলে দুই জেহাদি নিকেশের পাশাপাশি জখম হয়েছেন সাধারণ এক নাগরিকও। সূত্রে খবর, বুধবার ভোর রাতে যৌথবাহিনীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সন্ত্রাসবাদীদের। এলাকায় দুই-তিনজন জেহাদির লুকিয়ে থাকার খবর আগেই ছিল সেনাবাহিনীর কাছে। আর সেই খবরের উপর ভিত্তি করেই তাঁরা এই গোটা অভিযানটি চালায়।

আরও পড়ুনঃ আজ শহরে আসছেন নাড্ডা, এবার মুখ্যমন্ত্রীর গড়ে কর্মসূচী রয়েছে তাঁর।

ফের উত্তপ্ত কাশ্মীর, নিরাপত্তার চাদরে সম্পূর্ণ ঘিরে ফেলা হয় গ্রামটিকে। শুরু হয় তল্লাশি অভিযান। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াই-এ দুই জঙ্গি নিকেশের পাশাপাশি জখম হন এক গ্রামবাসীও। তাকে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, বুধবার রাতেি কাশ্মীরে মোট ৩ টি অভিযান চালায় সেনাবাহিনী। এর মধ্যে দুইটি চালানো হয় উত্তর কাশ্মীরে। তবে সেখানে এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসবাদীর হদিস পাওয়া যায়নি।

উল্লেখ্য, সেনাকর্তাদের কথায়, অধিক শীত পড়ায় কাশ্মীরে অনুপ্রবশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। স্বাভাবিক ভাবেই তাঁরা নাশকতামূলক কার্যকলাপের চেষ্টা চালাচ্ছে তাঁরা। স্বাভাবিক ভাবেই সেই হামলা রুখতে সক্রিয় যৌথবাহিনীও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত