নজরবন্দি ব্যুরোঃ আজ শহরে আসছেন নাড্ডা, ২১ এর বিধানসভা ভোটের পূর্বে দু’দিনের রাজ্য সফরে আসছেন জে পি নাড্ডা। আজ বেলা ১২ টায় কলকাতায় পা রাখবেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর গড়ে দলীয় কর্মসূচী রয়েছে তাঁর। ২ দিনের কর্মসূচীর মধ্যে কলকাতার ভবানীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে কর্মসূচী রয়েছে নাড্ডার।
আরও পড়ুনঃ দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই, কৃষকের থেকে সরাসরি ধান কেনার বড় ঘোষনা মমতার


বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিকবিদরা। বুধবার বিমানবন্দর থেকে প্রথমে সোজা বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংস অফিসে যাবেন বিজেপি সভাপতি। সেখানে দলের নির্বাচনী অফিস উদ্বোধন করবেন তিনি। এরপর সেখান থেকে ভার্চুয়ালি নয়টি জেলায় দলীয় পার্টি অফিসেরও উদ্বোধন করবেন।
আজ শহরে আসছেন নাড্ডা, তারপর যাবেন ভবানীপুরে। ভবানীপুরে ৩৭/২ গিরিশ মুখার্জি রোডে দলের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে দলের লিফলেট তুলে দেবেন আম জনতার হাতে। এরপর ভবানীপুর কেন্দ্রে ভোটের প্রস্তুতি ও সংগঠনের হালহকিকত নিয়ে বৈঠক করবেন সেখানকার নেতাদের সঙ্গে। যোগ দেবেন চায়ে পে চর্চায়।
কালীঘাট মন্দিরে পুজোও দেবেন।বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে সভা করবেন বিজেপি সভাপতি। অভিষেক বন্দোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে দলীয় কার্যকর্তাদের সঙ্গে আগামীকাল সকালে বৈঠকে যাবেন নাড্ডা। সেখানে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচীতে যোগ দেবেন তিনি বলে জানা গেছে।









