দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই, কৃষকের থেকে সরাসরি ধান কেনার বড় ঘোষনা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই, কৃষি ক্ষেত্রে বড় ঘোষনা করল মমতার সরকার। এবার সরাসরি কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য সরকার। খারিফ মরসুমে প্রায় ৩০ লক্ষ চাষির থেকে ধান কিনে তা দেওয়া হবে আগেই ঘোষনা করা জুন মাস অবধি বিনামূল্যে রেশনে।

আরও পড়ুনঃ করোনা টিকা নেবার জন্য এবার নাম লেখানো যাবে নিজের ফোনেই, কেন্দ্র আনল নতুন অ্যাপ।

এখনই ১৩ লক্ষ কৃষকের থেকে সরাসরি ধান কেনে রাজ্য৷ বাংলায় এখন মোট ধান চাষ করেন প্রায় ৭৩ লাখ কৃষক। এইবার প্রায় ৩০ লাখ কৃষককেই এই প্রকল্পের আওতায় আনছে সরকার। একুশের ভোটকে পাখির চোখ করে ডিসেম্বর থেকেই এই কাজে নামছে মমতার সরকার।

ক্যুইন্টাল প্রতি ধানে ১৮৬৮ টাকা সহায়ক মূল্য দেয় সরকার। দেশজোড়া কৃষক আন্দোলনে সহায়ক মূল্য একটা বড় ইস্যু আর তাই এই মূল্য রাজ্যে বাড়ানোর কথা ভাবছে সরকার।

দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই, দিল্লীতে কৃষকদের নেতৃত্বে কেন্দ্রে বিরোধী যে বিদ্রোহ শুরু হয়েছে তা থেকে রাজনৈতিক ফায়দা লুঠতে তৎপর মমতা। তার পুরোনো অবস্থান থেকে সরে এসে কৃষকদের ডাকা বনধকেও নৈতিক সমর্থন জানিয়েছে তার দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত