করোনা টিকা নেবার জন্য এবার নাম লেখানো যাবে নিজের ফোনেই, কেন্দ্র আনল নতুন অ্যাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা টিকা নেবার জন্য এবার নাম লেখানো যাবে নিজের ফোনেই, করোনা টিকা সংক্রান্ত একটি নতুন অ্যাপ আনল কেন্দ্র। ‘কো-উইন’ নামে এই অ্যাপের মাধ্যমে টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন দেশবাসী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। অ্যাপটি বিনামূল্যে মোবাইলে ডাউনলোডও করা যাবে।  

আরও পড়ুনঃ অক্সফোর্ডের করোনা টিকা মাত্র ২৫০ টাকায় কেন্দ্রকে বেচবে সেরাম।

করোনার সম্ভাব্য প্রতিষেধক কেউ নিতে চাইলে, এই অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব আরও জানিয়েছেন, অ্যাপটির পাঁচটি মডিউল থাকছে- অ্যাডমিনিস্ট্রেটর মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিশিয়ারি অ্যাকনোলেজমেন্ট মডিউল এবং রিপোর্ট মডিউল। অ্যাডমিনিস্ট্রেটর মডিউল ব্যবহার করবেন যাঁরা টিকাকরণ প্রক্রিয়াটি পরিচালনা করবেন।

সেই মডিউলের মাধ্যমে তাঁরা সেশন তৈরি করতে পারবেন। সংশ্লিষ্ট টিকা প্রদানকারী এবং ম্যানেজারকে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে। অপরদিকে আজ ভ্যাকসিন নিয়ে বড় খবর দিল  সেরাম। তাঁরা জানিয়েছে অক্সফোর্ডের করোনা টিকা মাত্র ২৫০ টাকায় কেন্দ্রকে বেচবে সেরাম। করোনা টিকার ছাড়পত্র মিলতে পারে জানুয়ারিতেই, করোনা টিকা নিয়ে আশার কথা শোনালেন, সেরামের চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা।

করোনা টিকা নেবার জন্য এবার নাম লেখানো যাবে নিজের ফোনেই, শুধুতাই নয় টিকার দাম কেমন হবে তা নিয়েও মতামত প্রকাশ করেছেন তিনি। ফলে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ড্রাগ কন্ট্রোলের অনুমতি পাওয়া মাত্রই আগামী বছরের শুরুতেই করোনা টিকা নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউড। এমনকি বছর শেষে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়েও টিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ভ্যাকসিন গ্রুপের প্রধান ডিরেক্টর অ্যান্ডু পোলার্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত