নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সব থেকে আলোচিত ভোট কেন্দ্র নন্দীগ্রাম। সেতা আর এখন বলার অপেক্ষা রাখে না । রাজ্য রাজনীতিতে দুই হেবিওয়েট মমতা ও শুভেন্দু। গত কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন নন্দীগ্রামে ভোট পরব মিটিয়ে তারপর তিনি ফিরবেন বলে জানিয়েছেন। আর এই সবের মধ্যেই আজ ফের একবার নন্দীগ্রামেই বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ ভাঙন ISF-এ! খাম ছেড়ে জোড়াফুলে ভাইস প্রেসিডেন্ট সহ শতাধিক কর্মী।
আজ সোমবার আসাদতলায় একটি নির্বাচনী সভা করতে গিয়েছিলেন শুভেন্দু। সভা সেরে বেরনোর পর তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই রয়েছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে শুভেন্দুকে সেখান থেকে বার করে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য কিছুদিন আগেও নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে পরেছিলেন তিনি। সেই সময় কালো পতাকা দেখানো হয় বলেও অভিযোগ ছিল। আর আজ ফের ফের নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। সব মিলিয়ে ভোটের দু দিন আগে আশঙ্খা আর ভোট উত্তাপে পুড়ছে নন্দীগ্রাম।



