ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার, অনুমতি মিলল না জায়েন্ট স্ক্রিনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার, বাংলা জয়ের পর দেশের লক্ষ্যে মমতা প্রথম টার্গেট ত্রিপুরা। তোড়জোড় শুরু হয়েছিল সেভাবেই। তবে শুরুর আগেই বিপত্তি। আজ ২১ এর ভার্চুয়ালি মমতা-কথা সম্প্রসারণের অনুমতি দেয়নি বিপ্লব দেবের সরকার।

আরও পড়ুনঃ ২১ এর শহিদ দিবস, ভার্চুয়ালি এক হওয়ার ডাক মমতা-অভিষেকের

মুকুল রায় তৃণমূলে আসার পর থেকেই ত্রিপুরার ঘাসফুল শিবির সক্রিয় হচ্ছিল ক্রমেই। আগের মাসেই ত্রিপুরা থেকে খবর এসেছিল কলকাতায়, জোট বেঁধে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ে কাঁধ মেলাবে পড়শি রাজ্যও। ২১ এর শহিদ দিবস উপলক্ষ্যে বাংলার থেকে কিছু কম উত্তেজনা ছিলনা ত্রিপুরায়।

কলকাতায় এসে ত্রিপুরার নেতারা ঠিক করে গিয়েছিলেন আজকের অনুষ্ঠানে ঠিক কোথায় কোথায় বসবে জায়ান্ট স্ক্রিণ, নেওয়া হয়েছিল একাধিক পরিকল্পনা। কথা ছিল আজই ভার্চুয়ালি ত্রিপুরায় ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগস্টেই সশরীরে সেখানে যাবেন অভিষেক।

ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার, ভার্চুয়ালি সম্প্রসারণের অনুমতি দিলনা বিপ্লব সরকার। 

ত্রিপুরাতে ঢোকার আগেই 'কার্ফু'তে হোঁচট মমতার, অনুমতি মিলল না জায়েন্ট স্ক্রিনের
ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার, অনুমতি মিলল না জায়েন্ট স্ক্রিনের

তবে ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার,। সূত্রের খবর ২১ এর শহিদ দিবস সম্প্রসারণের যে পরিকল্পনা নিয়েছিল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস তাতে সম্মতি দেয়নি সেখানের সরকার। আজ দুপুর থেকে জারি করা হয়েছে কার্ফু। ঠিক যখন বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন  জায়ান্ট স্ক্রিনের সামনে বসে বাংলার মেয়ের কথা শুনতে পারবেন না ত্রিপুরার কেউ। জেলাশাসকের অনুমতি মেলেনি জায়ান্ট স্ক্রিন লাগানোরও।

ত্রিপুরাতে ঢোকার আগেই 'কার্ফু'তে হোঁচট মমতার, অনুমতি মিলল না জায়েন্ট স্ক্রিনের
ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার, অনুমতি মিলল না জায়েন্ট স্ক্রিনের

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো হয়েছে রাজ্যে সম্প্রতি করোনা গ্রাফ কিছুটা বাড়ায় নিষিদ্ধ করা হচ্ছে জমায়েত। কড়া হচ্ছে বিধিনিষেধ। তবে মমতার ভার্চুয়ালি বক্তব্যের সময় থেকেই কার্ফু শুরু করাকে অনেকেই রাজনীতির চাল হিসেবে দেখছেন। ওয়াকিবহাল মহলের মতে বাংলায় গেরুয়া শিবিরকে যেভাবে কুপোকাত করেছেন একা মমতা, তাতে বিপ্লবের গড়ে ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রীর ভিত বানানোর প্রচেস্টা সহজ ভাবে নিচ্ছে না ভারতীয় জনতা পার্টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত