নজরবন্দি ব্যুরোঃ ২১ এর শহিদ দিবস, গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরেও চরম উদ্দীপনা ছিল এই নিয়ে। আজ সেই দিন। আজ তৃণমূলের শহিদ দিবস। তৃতীয় বারে বাংলায় ক্ষমতায় ফিরে মমতা সরকার কোন বিজয় উৎসব করেনি। সেই কারণেই জোর এসেছে ‘শহিদ দিবসে’।
আরও পড়ুনঃ একদিনে লাফিয়ে বাড়লো দৈনিক সংক্রমণ, মৃত্যু ছাড়ালো ৩ হাজারের গণ্ডি


২১ এর বাংলা জয়ের পর শুধু রাজ্যের মধ্যে শুধু আবদ্ধ থাকেনি তৃণমূলের এই দিন পালন। এই প্রথম দিল্লির বুকে শোনা যাবে বাংলার নিজের মেয়ের বক্তব্য। শোনা যাবে ত্রিপুরা, অসম, তামিলনাডুতেও। তবে করোনার কারণে এবার সামনে বসে কেউ সরাসরি শুনবেন না মমতার কথা। শুনবেন ভার্চুয়ালি।

অতিমারী কালে ভার্চুয়াল সভার কারণেই একই সঙ্গে দেশ জুড়ে আজ ছড়িয়ে পড়বে তৃণমূল সুপ্রিমোর ভাষণ। আজ সকালে এই অনুষ্ঠানে সকলকে যোগদানের আওহান জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘১৯৯৩ সালে যে ১৩ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ দুপুর ২টোয় ভার্চুয়াল সভায় তাঁদের শ্রদ্ধা জানাব। সব ভাই-বোনেদের অনুরোধ, আজ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চুয়াল সভায় যোগ দিন। অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’



সকলকে যোগদানের আওহান জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি আজও আমাদের স্মৃতিতে টাটকা। ১৩ জন নিরীহ মানুষের উপর তৎকালীন সরকার যে নির্মম অত্যাচার চালায়, তা কখনও ভুলতে পারব না আমরা। অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়ে যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই। জয় হিন্দ। জয় বাংলা।’







